crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুরে মিটার লাগিয়ে দিতে দেরী হওয়ায় বৈদ্যুতিক মিস্ত্রিকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৪, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ পল্লী বিদ্যুতের মিটার লাগিয়ে দিতে দেরী করার ঘটনাকে কেন্দ্র করে  ঝগড়ার জেরে প্রতিপক্ষের হাতে আহত সুজন (২৬) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি মারা গেছেন।

সোমবার দুপুরে ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামের দিনমজুর নজর আলীর ছেলে নিহত সুজন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ মধুপুর জোনাল অফিসের নিয়মিত মিস্ত্রি।

কুড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ও স্থানীয়রা জানানরোববার সকালে বিদ্যুৎ সংযোগ তথা মিটার লাগানোর বিলম্ব নিয়ে প্রতিবেশী রুহুল আমিনের পরিবারের সাথে সুজনের ঝগড়া হয়। এ সময় রুহুল আমিনের বাবা মহুর উদ্দিন আহত হন।

এর জেরে বিকালে সুজনের ওপর আক্রমণ করে রুহুল আমিন ও জলিলসহ অন্যরা। দৌড়ে পাশের রজব আলীর বাড়িতে ঢুকে বাঁচার চেষ্টা করেন সুজন। বাড়িতে ঢুকে সেখানে তার ওপর আক্রমণ করে প্রতিপক্ষ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোববার অবস্থার অবনতি হলে সুজনকে ঢাকা মেডিকেলে নেওয়ার প্রস্তুতি চলাকালীন দুপুরে তার মৃত্যু হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল জানান, এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপির অভিযানে আওয়ামীলীগের ৩নং ওয়ার্ড সভাপতি গ্রেফতার

জামালপুর সদরের খুপিবাড়িতে এলজিইডির পাকা সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ

জামালপুর সদরের খুপিবাড়িতে এলজিইডির পাকা সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ

জগন্নাথপুরে বেড়িবাঁধের ছোট কাজে বড় বরাদ্দ, জনমনে নানা প্রশ্ন

রংপুরে ঝুঁকি ভাতার দাবিতে পরিচ্ছন্ন কর্মীদের ধর্মঘট

মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে শিশু ধর্ষণের অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর

জামালপুরে ৪৫ টাকায় টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু

ডিমলায় এসডিজি বাস্তবায়ন ও প্রত্যাশা বিষয়ক সংবাদ সম্মেলন

বন্ধের দুইদিন পর নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু 

ডোমারে বামুনিয়া অর্পণ যুব সংগঠনের উদ্যোগে বিভিন্ন হাট বাজারে হাত ধোয়ার স্থান নির্মাণ

রংপুর বিভাগে করোনায় মোট আক্রান্ত ২২ হাজার