crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৭, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ

 

ইমরান হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি।।
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স প্রায় ছয় মাস পর খুলে পাওয়া গেছে ৪৩ বস্তা টাকা। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্সগুলো খোলা হয়। পরে বস্তাভর্তি টাকাগুলো মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে গণনার কাজ শুরু করা হয়।

টাকা গণনার কাজে অংশ নেন জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন ছাত্র, পাগলা মসজিদ মাদ্রাসার ১০৬ জন ছাত্র, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা, পাগলা মসজিদের ৩৫ জন স্টাফ, জেলা প্রশাসকের কার্যালয়ের ১৯ জন কর্মচারী, জেলা প্রশাসনের ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন র‍্যাব সদস্য এবং ২০ জন আনসার সদস্য।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। সেই সময় নগদ অর্থের পাশাপাশি বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও হীরাও পাওয়া গিয়েছিল।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের পরিচালন ব্যয় নির্বাহের পর অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা রাখা হয়। বর্তমানে সরাসরি দানের ১১৪ কোটি টাকা এবং অনলাইনে প্রাপ্ত ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২ টাকা ব্যাংকে জমা রয়েছে। এছাড়া বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার জেলা প্রশাসনের ট্রেজারিতে সংরক্ষিত আছে।
তিনি আরও জানান, দানের অর্থ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান প্রদান, অসহায় মানুষ এবং জটিল রোগে আক্রান্তদের সহায়তায় ব্যয় করা হয়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষকের উপস্থিতি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষকের উপস্থিতি

ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

কণ্যাদায়গ্রস্ত পরিবারের পাশে সরিষাবাড়ীর ইউএনও শিহাব উদ্দিন আহমদ

৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম হলেন জামালপুরের ফরহাদ হোসেন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

নালিতাবাড়ীতে ৩ হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহণ

নালিতাবাড়ীতে ৩ হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহণ

নীলফামারী জেলার শ্রেষ্ঠ পুরস্কার পেলেন ডোমার স্বাস্থ্য বিভাগের ডা. রায়হান বারী

বেকারি মালিকদের সাথে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে : সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

ডোমারে শিক্ষক আলহাজ্ব ইউনুছ আলী’র জানাযা সম্পন্ন

শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি: মামুনুল হক