crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩, ২০১৯ ২:০৯ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনাসভায় যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্ণেল মোহা: আমিরুল ইসলাম, বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া সাদাত খান (পিএসসি), জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ৫৮ বিজিবির অধিনায়ক কামরুল আহসান, উপ-অধিনায়ক কামরুল হাসান, ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মাসুদ আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে চলতি বছরের ১৩ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উদ্ধার হওয়া প্রায় ২৬ হাজার বোতল ফেন্সিডিল, ২৫’শ বোতল ভারতীয় মদ, ৫০ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কাজ শুরু করেছে বেতন কমিশন, যে প্রক্রিয়ায় বাড়ানো হবে বেতন

কেএমপি’র আড়ংঘাটা থানা পুলিশের  অভিযানে অ’স্ত্রও গু’লিসহ হ’ত্যা মামলার আসামি গ্রেফতার

জামালপুরে গাঁ*জাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতীয় নাগরিক পার্টির কটিয়াদী উপজেলা শাখা কমিটি অনুমোদন ‎

সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু

নিরাপত্তা বাড়াতে চালকল মালিক সমিতি ও অন্যান্য ব্যবসায়ীদের উদ্যোগে ঝিনাইদহ জেলা পুলিশকে গাড়ী হস্তান্তর

ঝিনাইদহে হরিসংকরপুর মার্ডারের এজাহারভুক্ত ৬ আসামী গ্রেপ্তার

নীলফামারীতে একদিনে আরও ৪১ জনসহ মোট করোনায় আক্রান্ত ২০০

রংপুরে বিশাল জনসভায় সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ও নতুন কমিটি- ২০২০ ঘোষণা

বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা আছে বলেই ঋণ দিয়েছে আইএমএফ: প্রধানমন্ত্রী