crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় সতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, আহত-৭

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১১, ২০১৯ ৪:৪৬ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি>>
আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় তৃতীয় ধাপে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শিকদার মোশাররফ হোসেনের মিছিলে হামলা চালিয়েছে নৌকা প্রতিকের সমর্থকরা। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল। রোববার বিকেলে শৈলকুপা উপজেলার রয়েড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী শিকদার মোশাররফ হোসেনের সমর্থকরা মোটরসাইকেলযোগে মিছিল করছিল। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দারের সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এতে ৭ জন কর্মী আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। খবর পেয়ে শৈলকুপা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী শিকদার মোশাররফ হোসেন বলেন, নৌকা প্রতিকের প্রার্থীর কোন লোক নেই। উপজেলার সকল চেয়ারম্যান আমার পক্ষে। আমার গণজোয়ার দেখে ভোটারদের মাঝে ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টি করার জন্য নায়েব আলী জোয়ার্দ্দার এ ধরণের কর্মকান্ড করছেন। এ ঘটনার পর থেকে শৈলকুপা শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, এ ঘটনা ঘটছে। কয়েকজন আহত হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আটাক’র পিকনিক ও মিলনমেলা

হোমনায় প্রাথমিকে ট্যালেণ্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নীলফামারীতে জ্বীনের বাদশা গ্রেফতার

নীলফামারীতে জ্বীনের বাদশা গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার ১

Attention to The PM, MPO teachers on the street for long 38 days

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

সাংবাদিক কমল সরকারের পিতা আর নেই

ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ডোমারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

করোনা ভাইরাসে আক্রান্ত মেয়র আতিক ও তার স্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত মেয়র আতিক ও তার স্ত্রী

হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু করলো সর্বাধুনিক প্রযুক্তির এআই নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’