crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহেশপুরে চিকিৎসা দেওয়ার নামে ইনজেকশন পুশের মাধ্যমে অজ্ঞান করে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক পল্লী চিকিৎসকের শাস্তির দাবিতে মানবন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৩, ২০১৯ ৪:০৮ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে চিকিৎসা দেওয়ার নামে অজ্ঞান করে ধর্ষণ করার প্রতিবাদে ও ধর্ষক পল্লী চিকিৎসক সাইফুলের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চেয়ারম্যান সামছুল আলম মৃধা, সহকারী শিক্ষক সামসুজ্জোহা পান্নাসহ নেপা ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা, ধর্ষক সাইফুলের দ্রুত শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত শনিবার অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে সেজিয়া বাজারের নাজ ফার্মেসিতে চিকিৎসার জন্য নিয়ে যায় তার পিতা। সেখানে স্কুলছাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে বাড়ি ফিরিয়ে আনে। সেসময় পল্লী চিকিৎসক সাইফুল স্কুল ছাত্রীকে পরদিন সকালে আবারো আসতে বলে। রোববার সকালে সাইফুলের কথা মত তার পিতা চিকিৎসার জন্য মেয়েকে বাইসাইকেল নিয়ে নাজ ফার্মেসিতে পাঠিয়ে দেন। স্কুলছাত্রী সেখানে গেলে সাইফুল ইসলাম তার শরীরে একটি ইনজেকশন পুশ করেন ও একটি ট্যাবলেট খাইয়ে দেয়। এরপর স্কুলছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে সাইফুল তাকে ধর্ষণ করে। স্কুলছাত্রীর পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ধর্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে ক্যান্টনমেন্ট ঘেরাওয়ে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউট রোভারের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

জামালপুর জেলা ও ময়মনসিংহ ব্যু্রোর তরঙ্গ নিউজ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাসিরনগরে ইসলামী ফ্রন্টের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

নাসিরনগরে ইসলামী ফ্রন্টের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অ’স্ত্র-গু’লি উদ্ধার

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ও মেয়েকে পিটিয়ে জখম

নাসিরনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান