crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেভিল হান্টের জালে চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল সবাই ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
অপারেশন ডেভিল হান্টের জালে চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল সবাই ধরা পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের উ*স্কানিমূলক আচরণে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে মোক্ষম জবাব দিয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কারও বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হলে সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয়, সে বিষয় নিয়েও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অপারেশন ডেভিল হান্টে ছোট শয়তান থেকে শুরু করে বড় শয়তান সবাই ধরা পড়বে, কেউ ছাড় পাবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নাই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হরিণাকুন্ডুতে আগুনে পুড়ে ১২ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

হোমনায় মুক্তিযোদ্ধা ও ইমামদের মাঝে ১ লক্ষ ৫ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ

ডোমারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

শহীদ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সহধর্মিনীর ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৬ মেয়রপ্রার্থী ও ৫৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

অভিনয়ে বাল্যবিবাহ-মাদকের ভয়াবহতা তুলে ধরলেন তরুণেরা

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

জগন্নাথপুরে বেড়িবাঁধের ছোট কাজে বড় বরাদ্দ, জনমনে নানা প্রশ্ন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার