crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাময়িক বরখাস্ত হলেন এডিসি হারুন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় ধরে নিয়ে বেধড়ক পি’টুনির ঘটনায় রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, এডিসি হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার রাতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে বে’ধড়ক মা’রধর করেন এডিসি হারুন অর রশিদ। নারীঘটিত একটি ঘটনার জেরে এই মা’রধরের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ খবর ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাসের পরিবেশ। ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। শাহবাগ থানায় নিয়ে দুই নেতাকে নি’র্যাতনের পর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসা করেন।

এ ঘটনায় এডিসি হারুনকে এপিবিএনে বদলি করা হয়েছিল। কিন্তু ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দাবি, হারুনকে গ্রেফতার করা হোক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা-বাঞ্ছারামপুর থানার সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন সভা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে : ওসি নাসিরনগর

হোমনায় ১০ বছরের সা’জাপ্রাপ্ত আসামিসহ গ্রে’ফতার ৮

হোমনায় ১০ বছরের সা’জাপ্রাপ্ত আসামিসহ গ্রে’ফতার ৮

হোমনায় ইলিশ মাছ ধরা বন্ধ করতে তিতাস নদীতে অভিযান ,২টি মশারী জাল জব্দ

ডোমারে সচেতনতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

শৈলকুপায় ভ্যানচালককে নৃশংস্যভাবে কুপিয়ে ও গলাকেটে হত্যা, গ্রেফতার-১

নীলফামারীতে নতুন আরও ৭জনসহ করোনায় আক্রান্ত মোট ৭২

কোটচাঁদপুর-মহেশপুর সড়কে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল ও ৬ কেজি রুপা ফেলে পালিয়ে গেল পাচারকারী

জামালপুরে ব্রহ্মপুত্র নদের পরিবেশগত সমস্যা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত