crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ৭৯ লাখ ২৫ হাজার দুঃস্থ মানুষ পাচ্ছেন বিভিন্ন রকম ভাতা ও শিক্ষা-উপবৃত্তি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩০, ২০১৯ ২:৫২ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : সরকারের ‘সামাজিক নিরাপত্তা কার্যক্রম’ এর আওতায় চলতি অর্থবছরে বিভিন্ন রকম ভাতা ও শিক্ষা-উপবৃত্তি পাচ্ছেন ৭৯ লাখ ২৫ হাজার দুঃস্থ ও অসহায় মানুষ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

এতে বলা হয়, এর মধ্যে ৪৪ লাখ বয়স্ক মানুষ এবং ১৭ লাখ বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাকে নিয়মিতভাবে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা দেয়া হচ্ছে।

অপরদিকে, জনপ্রতি মাসিক ৭৫০ টাকা হারে ১৫ লাখ ৪৫ হাজার প্রতিবন্ধীকে প্রতিবন্ধী ভাতা এবং মাসিক ৭৫০ থেকে ১৩০০ টাকা হারে ১ লাখ প্রতিবন্ধী শিশুকে দেয়া হচ্ছে শিক্ষা-উপবৃত্তি।

প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক বা স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের মাসে যথাক্রমে সাতশ’, আটশ, এক হাজার ও ১৩শ’ টাকা দেয়া হয়ে থাকে।

বেসরকারি এতিমখানায় প্রতিপালিত ১ লাখ এতিমশিশুও মাথাপিছু মাসিক ২০০০ টাকা হারে ক্যাপিট্যাশন গ্রান্ট পাচ্ছে। এমনকি ৫০ হাজার বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রবীণ ব্যক্তিদের ৫০০ টাকা হারে দেয়া হচ্ছে বিশেষভাতা।

৬০০ টাকা হারে ভাতা পাচ্ছেন ২৬০০ হিজড়া। বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ২৫ হাজার ৯০০ শিশু এবং ১২৪৭ হিজড়া শিশুও পাচ্ছেন সরকারে বিশেষ উপবৃত্তি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ সকল ভাতা ও বৃত্তির টাকা বিতরণ করা হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে পিতার সাথে মেয়ের অনৈতিক সম্পর্কের মিথ্যা অপবাদ দিয়ে অসহায় পরিবারকে গ্রামছাড়া করল মাতাব্বররা !

দেশে করোনাভাইরাসে আরও ২৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭১৯

চকরিয়ায় নৌকার প্রার্থী পেলো মাত্র ৯৯ ভোট, তাহলে নেতা-কর্মীদের ভোট গেল কোথায় !

প্র*তারণার জাল বিস্তার করে কোটি টাকার মালিক ‘কবিরাজ’ আজমীর আলম

রংপুর মেডিক্যালে অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার, শনাক্তের জন্য যোগাযোগ করুন

হোমনায় শীর্ষ মাদক ব্যবসায়ী লোকমানকে ইয়াবাসহ গ্রেফতার করলেন সার্কেল এএসপি মো. ফজলুল করিম

মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের বাড়ি ঝিনাইদহে

কবরের আজাব হতে রক্ষা পাওয়ার আমল

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকার সমাধি পরিদর্শনে বিমান বাহিনী ও বিএনপির নেতৃবৃন্দ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার