crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে মসজিদ প্রাঙ্গণে রেখে যাওয়া নবজাতক জীবিত উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর >> রংপুর নগরের কেরামতিয়া জামে মসজিদের মাঠ থেকে এক জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার হওয়া নবজাতককে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (০২ জুন) বেলা পৌনে ১টার দিকে মসজিদ মাঠের একটি গাছের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজিবুজ্জামান বসুনিয়া।

তিনি জানান, দুপুরে মসজিদের মাঠে একটি গাছের নিচ থেকে গোলাপি রঙের কাপড়ে মোড়ানো শিশুকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে ওই নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটিকে হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রুবেল ইসলাম জানান, বেলা পৌনে ১টার দিকে কেরামতিয়া জামে মসজিদের মাঠে লোকজনকে জড়ো হতে দেখে কাছে গিয়ে গোলাপি রঙের কাপড়ে মোড়ানো একটি বাচ্চাকে দেখেছি। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে জানিয়ে রমেক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম বলেন, নবজাতককে হাসপাতালে রাখা হয়েছে। শিশুটিকে জীবিত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নাড়ি না কাটায় ধারণা করা হচ্ছে শিশুটির বয়স এক-দুই দিন হবে। উদ্ধার হওয়া নবজাতকটি মেয়ে সন্তান। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, ওই নবজাতক শিশুটিকে দত্তক হিসেবে পেতে বিভিন্নজন হাসপাতালে ও আদালতে যোগাযোগ করছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক রাজিবুজ্জামান বসুনিয়া জানান, এখনও  অনেকেই শিশুটিকে দত্তক নিতে যোগাযোগ করেছেন। এসব ঘটনায় আদালত থেকে সিদ্ধান্ত দেওয়া হয়ে থাকে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রজাতন্ত্রের কর্মকর্তারা সবাই জনগণের চাকর : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি

জগন্নাথপুরে গণধোলাইয়ের শিকার ২ ছিনতাইকারী

ডিমলায় ব্যাপক কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাগরপুরে দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডোমারে আলোর মিছিলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্ণামেন্ট

হোমনায় সরকারি নির্দেশনা মেনে না চললে কঠোর হস্তে দমন করা হবেঃ সার্কেল এএসপি মো. ফজলুল করিম

ঝিনাইদহে হত্যা মামালার আসামির স্বজনদের হামলায় আহত পিবিআই’র ৫ পুলিশ কর্মকর্তা

কণ্যাদায়গ্রস্ত পরিবারের পাশে সরিষাবাড়ীর ইউএনও শিহাব উদ্দিন আহমদ

হাইকোর্ট বিভাগের ৫ কর্মচারী বরখাস্ত

নীলফামারীতে আরও ৪ জনসহ করোনায় আক্রান্ত ৭৬ জন