crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০২০ ১০:৩১ পূর্বাহ্ণ
পঞ্চগড়ে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড়ে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের পানিডুবি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পানিডুবি এলাকার খাদেমুল ইসলামের ফাঁকা বাড়িতে খায়রুল ইসলামের ছেলে সারোয়ার হোসেন, জামিল হোসেন ও তার স্ত্রী নারগিসসহ ৩ জন হোম কোয়ারেন্টাইনে আছে। এর মধ্যে বদেশ্বরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মনছুর আলী মাস্টারের নেতৃত্বে কোয়ারেন্টাইনে থাকা ওই ব্যক্তির বাড়িতে হামলার ঘটনা ঘটে।
হামলার নির্দেশ প্রদান করা এমন একটি ফোন রেকর্ড পাওয়া গেছে। রেকর্ডে মনছুর মাস্টার একজনকে নির্দেশ দিচ্ছে তাদের মেরে এলাকাছাড়া করো, এভাবে কথা না শুনলে রাতে তাদের বাড়ীতে ইট পাথর দিয়ে ঢেল মারো যেন তারা আতংকিত হয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, আমরা আসার পর সরকারি নির্দেশনা মোতাবেক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে আছি। কিন্তু গত মঙ্গলবার (২১ এপ্রিল) মনছুর মাস্টার আমাদের নামে স্থানীয়দের মধ্যে অপপ্রচার চালিয়ে বেশ কয়েকজনকে নিয়ে রাতের বেলা আমাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে।এ বিষয়ে অভিযুক্ত মনসুর আলী মাস্টার জানান, এটি মিথ্যা অভিযোগ। আমি নিজেই তাদের খোঁজখবর নিয়েছি।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ বিষয়টা আমার জানা ছিলনা, কেউ আমাকে বলেনি।যেহেতু তারা সরকারের নির্দেশে হোম কোয়ারেন্টাইনে আছে, তাই যারা লকডাউন ভেঙ্গে তাদের ওপর হামলার চেষ্টা করেছে তাই বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চলমান যুদ্ধে সাধারণ জনগণের পাশে ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম

হোমনা-তিতাস ও মেঘনার উন্নয়নের রূপকার এমকে আনোয়ারের নাম মুছে ফেলা যাবে না : ইঞ্জি. এমএ মতিন খান

হোমনায় ইউএনও’র অন্য রকম ঈদ উদযাপন, ভিক্ষুক ও পথচারীদের মাঝে খাবার বিতরণ

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পি.পি.ই দিলেন প্রকৌশলী হেলাল

দাউদকান্দিতে সাবেক মন্ত্রী রশীদ ইঞ্জিনিয়ারের মৃত্যুবার্ষিকী পালিত

রংপুর সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে: রিটার্নিং কর্মকর্তা

রংপুর সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে: রিটার্নিং কর্মকর্তা

বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনে কোটি মানুষের হৃদয়ে মাছরাঙ্গা টেলিভিশন

হরিণাকুন্ডুতে পাশাপাশি তাফসীর মাহফিলের আয়োজন ,এলাকাজুড়ে উত্তেজনা

তেঁতুলিয়ায় সংসদসদস্যের নিজস্ব তহবিল থেক ঈদ উপহার হিসেবে টাকা বিতরণ 

মানব বন্ধনের পর মহেশপুরের সেই ভন্ড কবিরাজসহ গ্রেফতার ৩