crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আবারও বাড়লো এলপিজির দাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ

 

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত এপ্রিল মাসে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ১৭৮ টাকা। মে মাসে ৫৭ টাকা বাড়িয়ে এক হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর করা হয়।

মঙ্গলবার (২ মে) বিইআরসির হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন।

বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০২ টাকা ৯১ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম বেড়েছে। এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বেড়েছে, প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৫২ পয়সা।

এর আগে মার্চ মাসের এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪২২ টাকা। ফেব্রুয়ারিতে দাম ছিল এক হাজার ৪৯৮ টাকা। জানুয়ারিতে ছিল এক হাজার ২৩২ টাকা। ডিসেম্বরে ছিল এক হাজার ২৯৭ টাকা, নভেম্বরে ছিল এক হাজার ২৫১ টাকা, অক্টোবরে ছিল এক হাজার ২০০ টাকা, সেপ্টেম্বরে ছিল এক হাজার ২৩৫ টাকা, আগস্টে ছিল এক হাজার ২১৯ টাকা এবং জুলাই মাসে ছিল এক হাজার ২৫৪ টাকা। আর জুন মাসে ছিল এক হাজার ২৪২ টাকা।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

Lorem ipsum dolor sit amet

হোমনায় অপরাধ নিয়ন্ত্রণ সভায় বেস্ট অফিসারদের সম্মাননা ক্রেস্ট প্রদান

নাসিরনগরে দুঃস্থ ও অসহায়দের মধ্যে নগদ টাকা ও ঈদবস্ত্র বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

ঝিনাইদহে মসজিদের ইমাম ও খতীবদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

দাম বাড়ালেই শাস্তি, যানজট করলেই ব্যবস্থা—পুঠিয়ায় কঠোর প্রশাসনিক বার্তা

গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা র‍্যালি

ভ্যাকসিন কিনতে একনেক সভায় ৪ হাজার কোটি টাকা অনুমোদন

জামালপুরে করোনায় ১জন ডাক্তারসহ ১১জন শনাক্ত, মোট ১২৭ জন