crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এমপি লিটন হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৮, ২০১৯ ১:২৪ অপরাহ্ণ
এমপি লিটন হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

মো: আনিছুল করিম,গাইবান্ধা জেলা,বিশেষ প্রতিনিধি:

গাইবান্ধা-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় একই আসনের সাবেক সংসদ সদস্য (অব.) কর্নেল আব্দুল কাদের খানসহ সাত আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য (জাপা) (অব.) কর্নেল আব্দুল কাদের খান, তার পিএস শামছুজ্জোহা, গাড়ি চালক হান্নান, ভাতিজা মেহেদি, শাহীন ও রানা। 

সাজাপ্রাপ্ত অপর আসামি চন্দন কুমার ভারতে পলাতক রয়েছেন। এছাড়া আরেক আসামি কসাই সুবল কারাগারে অসুস্থ অবস্থায় মারা যান। 

গাইবান্ধা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে এমপি লিটনের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, এ মামলায় কাদের খানকে ফাঁসানো হয়েছে। মামলার রায় সন্তোষজনক না হওয়ায় আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হবো।

২০১৮ সালের ৮ এপ্রিল আলোচিত এ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে তা শেষ হয় ৩১ অক্টোবর। এ পর্যন্ত আদালতে মামলার বাদী, নিহতের স্ত্রী ও তদন্ত কর্মকর্তাসহ ৫৯ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করে লিটনের বড় বোন ফাহমিদা কাকুলী বুলবুল। তদন্ত শেষে কাদের খানসহ আটজনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি বগুড়া বাসা থেকে কাদের খানকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া লিটন হত্যার ঘটনায় অস্ত্র আইন মামলায় গত ১১ এপ্রিল আবদুল কাদের খানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৮৫

ঘোড়াঘাট ভর্নাপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক

দিঘলিয়ায় সাগর জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

বিশ্বম্ভপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতবস্ত্র ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ

বিশ্বম্ভপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতবস্ত্র ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ

নীলফামারী জেলা প্রশাসনের কর্মকর্তাগণের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা

বোয়ালমারী জামে মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় ম’দসহ গ্ৰেফতার -২

পঞ্চগড়ে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শিবগঞ্জ থানার নবাগত ওসির মতবিনিময়

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ম্যাজিস্ট্রেটের উপর চড়াও ব্যবসায়ীরা