crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৫১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে ত্রাণের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৭, ২০২০ ৪:২৫ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি॥ ত্রাণের দাবিতে নীলফামারী শহরের কালিবাড়ী মোড়ে প্রধান সড়ক আড়াই ঘন্টা অবরোধ করে রাখে দুই শতাধিক কর্মহীন রিক্সা শ্রমিক।
এ সময় অভুক্ত রিক্সা শ্রমিকেরা খাবারের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়।
বুধবার সকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকদের অবরোধের কারনে প্রধান সড়কের দুই পার্শ্বে আটকা পড়ে বিপুল সংখ্যক জরুরি সেবার পরিবহণ, নিত্য প্রয়োজনীয় পণ্য বহনকারী গাড়িসহ বিপুল সংখ্যক যানবাহন।
একাধিক রিক্সা শ্রমিক অভিযোগ করে বলেন, আমরা সরকারের নির্দেশ মেনে ঘরে আছি। আর ইটাখোলা ও পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আইডি কার্ডের ফটোকপি নিয়ে ত্রাণ দিবে- দিচ্ছে বলে ঘুরাচ্ছে। অবরোধের খবর পেয়ে রিক্সা শ্রমিক নেতা আবু তালেব, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার ঘটনাস্থলে গিয়ে ত্রাণ দেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
প্রশাসনের প্রকাশিত এক রির্পোটে দেখা যায় সরকারি ভাবে কয়েক দফায় নীলফামারী জেলার জন্য চাল বরাদ্দ আসে ১ হাজার ৩০০শত মেট্রিক টন। এরমধ্যে বিতরণ করা হয় ৯০৯ মেট্রিক,মজুদ রয়েছে ৩৯১ মেট্রিকটন। নগদ অর্থ বরাদ্দ আসে ৭২ লাখ। বিতরণ করা হয় ৫৩ লাখ ৫৮ হাজার। মজুদ রয়েছে ১৮ লাখ ৪২ হাজার টাকা। শিশু খাদ্যের জন্য বরাদ্দ আসে ১৮ লাখ টাকা। বিতরণ করা হয় ১৩ লাখ ৯৯ হাজার ৪শত টাকা। মজুদ রয়েছে ৪ লাখ ৬শত টাকা। বিতরনযোগ্য উপকারভোগীদের সংখ্যা দেখানো হয়েছে ৯০ হাজার ৯শত ও শিশু খাদ্য পেয়েছে ৩ হাজার ৫৫৩ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বৈডাঙ্গার কুখ্যাত মাদক সম্রাট আলী আহম্মেদ ডিবির হাতে গ্রেফতার

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

দাউদকান্দিতে সওজে’র অভিযানে অ’বৈধ দ’খল উ’চ্ছেদ : ৫ একর জায়গা উদ্ধার

দাউদকান্দিতে সওজে’র অভিযানে অ’বৈধ দ’খল উ’চ্ছেদ : ৫ একর জায়গা উদ্ধার

৪৩তম বিসিএসে আবেদনের সময়সীমা বৃদ্ধি

আদমদীঘিতে নিজ দোকানে শিশুকে ধর্ষণের চেষ্টা, কসমেটিকস ব্যবসায়ীকে গণপিটুনি

খু*নিদের বিচার নিশ্চিত না হলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হবে চরম লজ্জা : সারজিস আলম

বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী কেউ এবার দায়িত্বে থাকবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সারা দেশে করোনায় ২৪ জনের মৃত্যু, শনাক্ত ২২৫২

নীলফামারীতে আরও ৪ জনসহ করোনায় আক্রান্ত ৭৬ জন

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কা’টা পড়ে ২ যুবকের মৃ’ত্যু

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কা’টা পড়ে ২ যুবকের মৃ’ত্যু