crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে করোনায় ২৪ জনের মৃত্যু, শনাক্ত ২২৫২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৪, ২০২০ ৮:৪৬ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৭৭২ জন।

এ ছাড়া দেশে নতুন করে আরো ২ হাজার ২৫২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৯৫১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২ হাজার ২৫২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৭২ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আচরণবিধি লঙ্ঘনের দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ

হোমনায় ইউপি নির্বাচনে ১ কেন্দ্রের ফল স্থগিত, আরেক কেন্দ্রে পুনঃভোট

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি অপসারণ, নতুন দায়িত্বে ডিসি-ইউএনওরা

ডোমারে লায়ন সংঘ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পাবনা চাটমোহরের প্রধান সড়ক এখন জলাশয়ে পরিনত, দেখার কেউ নেই

তিতাসের গাজীপুরে ইয়াং স্টার ডে- নাইট শর্ট পিচ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডিমলায় দিন দুপুরেও ঝুলছে তালা: পরিদর্শিকার ইচ্ছে মতো চলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সং*ঘর্ষ, এমপি ও সাধারণ সম্পাদকের গাড়ি ভা*ঙচুর

নীলফামারীতে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের মাসিক সভা অনুষ্ঠিত

মহাসড়কের পাশে ছেলে সন্তানের জন্ম দিলেন ভা’রসাম্যহীন এক নারী

মহাসড়কের পাশে ছেলে সন্তানের জন্ম দিলেন ভা’রসাম্যহীন এক নারী