crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:২৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামায়াতে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এ ধরনের মন্তব্য ধর্মের অপব্যবহার: সালাহউদ্দিন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জামায়াতে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে—এ ধরনের বক্তব্যকে দুঃখজনক ও ধর্মের অপব্যবহার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করা হচ্ছে, যা কখনোই গ্রহণযোগ্য নয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আল্লাহর কাজ বান্দা করতে চায়—নাউজুবিল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি, কেউ কেউ বলছেন ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। তাহলে আগে যারা মারা গেছেন তাদের কী হবে? একটি ভোটের জন্য যা খুশি বলা হচ্ছে—এটি অত্যন্ত দুঃখজনক।’

তিনি হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘জামায়াতে ভোট দেওয়া হারাম। আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, মওদুদীর ইসলামে বিশ্বাস করি না। ইসলামের নামে মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ করুন। ইসলামের নামে মা-বোনদের বিভ্রান্ত করবেন না।’

সাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচনের ইশতেহারে সংবিধানের কথা বলা হয়েছে। সেখানে ধর্মকে টেনে আনা উচিত নয়। মুক্তিযোদ্ধা হত্যাকারীরাই আজ মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস বয়ান করার চেষ্টা করছে।’

জনসভায় মহেশখালী ও কুতুবদিয়ার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা যে মহেশখালী ও কুতুবদিয়াকে নিয়ে স্বপ্ন দেখেছি, কক্সবাজারের সমুদ্র ও পর্যটনকে নিয়ে যে স্বপ্ন দেখেছি—সেই স্বপ্ন শতভাগ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে দক্ষিণ এশিয়ার সমুদ্রবন্দরের সংযোগ স্থাপন করা হবে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর দক্ষিণ এশিয়ার বৃহত্তম বন্দর ও অর্থনৈতিক হাবে পরিণত হবে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।’

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে গভীর সমুদ্রবন্দর নির্মাণের জরিপ শুরু হয়েছিল। প্রথমে সোনাদিয়ায় পরিকল্পনা থাকলেও পরে তা মাতারবাড়িতে নির্ধারিত হয়। ক্ষমতার পরিবর্তনের কারণে প্রকল্পটি ১৭ বছর পিছিয়ে যায়।’

পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, ‘পদ্মা সেতুর ডিজাইনসহ সব কাজ শেষ করেই বিএনপি ক্ষমতা ছেড়েছিল। পরে আওয়ামী লীগ সরকার চার গুণ বেশি খরচ করে অতিরিক্ত সময় নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

একই গ্রেডে বেতন পান সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক!

একই গ্রেডে বেতন পান সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক!

Mosquito-borne diseases has threaten World

হোমনায় করোনায় আক্রান্ত নারীর মৃত্যু

রংপুরে অলঙ্কার কারখানা থেকে স্বর্ণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নতুন মন্ত্রীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

হোমনা সেন্ট্রাল হাসপাতাল লকডাউন ঘোষণা

ডোমারে জোড়াবাড়ী সিদ্দীকিয়া দাখিল মাদ্রাসায় গোপনে ভোট গ্রহণ ও দু’র্নীতির প্রতিবাদে মানববন্ধন

ডোমারে জোড়াবাড়ী সিদ্দীকিয়া দাখিল মাদ্রাসায় গোপনে ভোট গ্রহণ ও দু’র্নীতির প্রতিবাদে মানববন্ধন

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৯ ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীর ডিমলায় ফে’ন্সিডিলসহ মা’দক ব্যবসায়ী গ্রেপ্তার

কেএমপিতে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন

কেএমপিতে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন