crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কা’টা পড়ে ২ যুবকের মৃ’ত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২২, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ
টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কা’টা পড়ে ২ যুবকের মৃ’ত্যু

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নি’হত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তাদের ম’রদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নি’হতরা হলেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে সাগর (৩৫) ও একই জেলার আহাম্মদপুর গ্রামের লিয়াকতের ছেলে সজীব (৩৩)। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে সাগর ও সজীব প্রাইভেটকারযোগে পাবনা যাওয়ার পথে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় একটি বাস তাদের গাড়িটি ধা’ক্কা দেয়। এতে তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে পড়ে যায়। পরে তারা প্রাইভেটকারটি উদ্ধারের চেষ্টায় রেললাইনের ওপর হাঁটাহাঁটি করে। এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কা’টা পড়েন। পরে আজ সকালে রেলওয়ে পুলিশ (জিআরপি) খবর পেয়ে ঘটনাস্থলে এসে ম’রদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বলেন, ‘বৃহস্পতিবার সকালে দুই যুবকের ম’রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ম’রদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাঁওতাল পল্লীর জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান

রংপুরে ধানকাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক

রংপুরে ধানকাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক

পঞ্চগড়ে জেল হত্যা দিবস পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঝিনাইদহের দুই সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ, জেলা জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড়

পুঠিয়ায় আগামীকাল একুশে বইমেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

দিনাজপুরে মাদকবিরোধী সচেতনতামূলক “টাউন হল মিটিং” অনুষ্ঠিত

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: রিজওয়ানাহাসান

সুন্দরগঞ্জে জম্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সুন্দরগঞ্জে জম্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ডোমারে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের জেল