crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খু*নিদের বিচার নিশ্চিত না হলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হবে চরম লজ্জা : সারজিস আলম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, ‘শহিদ ওসমান হাদির হ*ত্যাকারীদের ধরে আগামী ১২ ফেব্রুয়ারির আগেই বিচারের রায় ঘোষণা ও তা কার্যকর করতে হবে। অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে না।’

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

তিনি আরো বলেন, ‘আমরা যতবার কথা বলেছি, প্রতিবারই তিন–চারটি মৌলিক বিষয় সামনে এনেছি। এর মধ্যে প্রধান ছিল সংস্কার ও বিচার। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছে। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কিন্তু সেই রায় কার্যকরের ক্ষেত্রে যে দ্রুততা প্রয়োজন, তা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই, তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক।’

তিনি শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, ‘দিনের আলোতে প্রকাশ্যে একজনকে হত্যা করা হলো। অথচ সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেলেও শনাক্ত আসামিদের এখনও গ্রেপ্তার করা যায়নি। তারা বাংলাদেশে না ভারতে- না কোথায়। কিন্তু যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনতেই হবে।’

সারজিস আলম বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই ১২ ফেব্রুয়ারির আগেই খু*নিদের গ্রেপ্তার করে বিচারের রায় ঘোষণা ও তা কার্যকর করতে হবে। নির্বাচনের আগে যদি তারা এটি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের কাছে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না।সৌজন্য সাক্ষাৎকালে এনসিপির পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হোমনায় আধুনিক পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

আগামী অক্টোবর থেকে ই-নামজারি ব্যবস্থা সম্পূর্ণ ক্যাশলেস – ভূমি সচিব

আগামী অক্টোবর থেকে ই-নামজারি ব্যবস্থা সম্পূর্ণ ক্যাশলেস – ভূমি সচিব

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ মাদক কারবারি গ্রে’ফতার

সাংবাদিক নাদিম হ’ত্যার বিচার দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন

শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারও ক্লাশ চলবে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে

কিণ্ডারগার্টেনগুলোর সময়সূচির কারণে বিলুপ্ত হতে যাচ্ছে মক্তবের আরবি পড়া

কিণ্ডারগার্টেনগুলোর সময়সূচির কারণে বিলুপ্ত হতে যাচ্ছে মক্তবের আরবি পড়া

সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউপি পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা

রংপুরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৬

ফরিদপুরে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের উপর হা’মলার প্রতিবাদে কুমিল্লায় কৃষকদলের বি’ক্ষোভ

ফরিদপুরে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের উপর হা’মলার প্রতিবাদে কুমিল্লায় কৃষকদলের বি’ক্ষোভ