crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ -এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৮, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ঐতিহাসিক তেঁভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশ-এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (২৮ জুন ২০২৬ খ্রি.)
এ উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিনাজপুর গোর-এ- দশহীদ বড় ময়দানে অবস্থিত তাঁর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।

বাদ যোহর হাবিপ্রবি’র কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে তাঁর ও পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের সার্বিক কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এসব অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন।
এছাড়া এসব অনুষ্ঠানে পিজিএস অনুষদের ডীন প্রফেসর ড. মো. মামুনুর রশিদ, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিংয়ের (আইআরটি) পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, হল সুপার কাউন্সিলের আহবায়ক এবং কবি সুফিয়া কামাল হলের হল সুপার প্রফেসর ড. মো. আবু সাঈদ মন্ডল, নওয়াব ফয়জুন্নেছা হলের হল সুপার প্রফেসর ড. মো. সহিদুল ইসলাম, খুরশীদ জাহান হক হলের হল সুপার প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল এবং ইন্টারন্যাশনাল হলের হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, শহীদ আবরার ফাহাদ হলের হল সুপার প্রফেসর ড. আবুল কালাম, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. এরফান আলী খোন্দকার, পরিবহণ ও যন্ত্র মেরামত শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, আইটি সেলের কো-অর্ডিনেটর প্রফেসর মো. মামুনার রশিদ, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. নিজাম উদ্দীনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপমহাদেশের এই সংগ্রামী নেতার ৪০তম মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা তার বাণীতে বলেন, হাজী মোহাম্মদ দানেশ ছিলেন শোষিত, বঞ্চিত কৃষক শ্রেণি ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একজন নিবেদিতপ্রাণ। তৎকালীন সময়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেও তিনি ছিলেন অতি সাধারণ ও সাদা মনের মানুষ। তাঁর জীবন ছিল ত্যাগ, সততা ও দেশপ্রেমের আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শাসক শ্রেণির জাঁতাকলে পিষ্ট অধিকার বঞ্চিত কৃষক শ্রেণি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণে তাঁর আপোষহীন সংগ্রাম ও নেতৃত্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর মহান আদর্শ ও কর্মময় জীবন আমাদের নতুন প্রজন্মকে নিঃস্বার্থভাবে দেশ ও অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা যোগাবে এবং জাতি চিরদিন এ বরেণ্য মহাপুরুষকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আজকের এই দিনে আমি তাঁর নামাঙ্কে প্রতিষ্ঠিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাবিপ্রবি’র সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে আহ্বান জানাই আসুন, এই মহান নেতার আদর্শকে ধারণ করে ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে এবং দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে কাজ করি।

উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ ১৯০০ সালের ২৭ জুন দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সুলতানপুর গ্রামে এক জোতদার পরিবারে জন্মগ্রহণ করেন। এবং ১৯৮৬ সালে ২৭ জুন মৃত্যুবরণ করেন। এই মহান নেতার নামানুসারে ১৯৮৮ সালের ১১ নভেম্বর স্নাতক পর্যায়ে হাজী মোহাম্মাদ দানেশ কৃষি কলেজে রুপান্তর করা হয়।পরবর্তীতে ৮ এপ্রিল ২০০২ সালে মহামান্য রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারির মাধ্যমে হাবিপ্রবি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণায় মাঠে প্রার্থীরা

শৈলকুপা ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ চেষ্টার অভিযোগে গৃহনির্মাণ কাজ বন্ধ, হতাশ এলাকাবাসী

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

খুলনায় নারী ও তরুণীদের প্রতি ডিজিটাল মাধ্যমে সহিংসতা প্রতিরোধে মতবিনিময়

বগুড়ায় স্কুলছাত্রকে তু’লে নিয়ে নি’র্যাতনের অভিযোগে ৮ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ায় স্কুলছাত্রকে তু’লে নিয়ে নি’র্যাতনের অভিযোগে ৮ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেন এসপি আকবর আলী মুন্সী

আগামী সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম, ফিরছে ‘না’ ভোটের বিধান

পুলিশকে ৩ বিষয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

গণ ধর্ষণের শিকার শিশু দরজায় লিখে গেলো ‘SARY AMMA’!

সাংবাদিকের বাড়িতে দুবৃর্ত্তদের হা’মলা, লু’টপাট ও ভাং’চুর