crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:১৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আদমদীঘিতে নিজ দোকানে শিশুকে ধর্ষণের চেষ্টা, কসমেটিকস ব্যবসায়ীকে গণপিটুনি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৪, ২০২০ ৮:৪১ অপরাহ্ণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে মাত্র আট বছর বয়সের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কসমেটিকস ব্যাবসায়ী সোহেল রানা (৩৫) কে গণপিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে স্থনীয়রা। সোহেল আদমদীঘি উপজেলার হেলালিয়ার ছাতনী-ঢেকড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।  শনিবার সন্ধ্যায় আদমদীঘির হেলালিয়া স্টেশন বাজারে তার দোকান ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুটির মা বাদি হয়ে কসমেটিকস ব্যবসায়ী সোহেল রানাকে আসামি করে মামলা দায়ের করেছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানায়, শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় আদমদীঘির হেলালিয়া বাজারের সোহেল রানার কসমেটিকসের দোকানে ছাতনী-ঢেকড়া গ্রামের আট বছরের এক শিশু নেইলপালিস, মাথার ব্যাণ্ড, পুতুলসহ কিছু খেলনা সামগ্রী কিনে বাড়ি ফেরার সময় দোকানী সোহেল রানা কৌশলে শিশুটিকে তার দোকান ঘরে ঢুকিয়ে আড়ালে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি শিশুর পরিবারসহ আশেপাশের লোকজন টের পেয়ে অভিযুক্ত সোহেল রানাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার ও ধর্ষণের চেষ্টাকারী সোহেল রানাকে আটক করে।

তিনি আরও জানান, গ্রেফতার সোহেল রানাকে আহত অবস্থায় পুলিশ হেফাজতে নিয়ে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার ভিকটিমের জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে কাঁচা মরিচে আগুন, কেজি ছাড়ালো ৪০০ টাকা

কিশোরগঞ্জে বালু উত্তোলনের দায়ে এক নারীর ৫০ হাজার টাকা জরিমানা

ডোমারে অর্পন, বন্ধন ও প্রদীপ শিখা যুব সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

গংগাচড়া থানা পুলিশের অভিযানে কমে আসছে মা*দক ব্যবসায়ীদের দৌরাত্ম্য

খুলনায় চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামী মো. আলমগীর সরদার বাবু (২১) গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১০ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১০ ব্যবসায়ী গ্রে’ফতার

জিয়াউর রহমান যাদের সংক্ষিপ্ত বিচার ও বিনাবিচারে হত্যা করেছিল, তাদের পরিবারের সদস্যরা আজও কাঁদছেনঃ তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান যাদের সংক্ষিপ্ত বিচার ও বিনাবিচারে হত্যা করেছিল, তাদের পরিবারের সদস্যরা আজও কাঁদছেনঃ তথ্যমন্ত্রী

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

ডোমারে সমাজসেবা কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় সভা

যশোরে ভিজিড ’র চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত