crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

এই কর্মসূচির ধারাবাহিকতায় দিনাজপুর জেলা শহরের তফিউদ্দীন মেমোরিয়াল হাই স্কুলে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) দুপুরে দিনাজপুর শহরের উপশহর তফিউদ্দীন মেমোরিয়‍াল হাই স্কুল মাঠে
প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

এর আগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বখতিয়ার আহমেদ কচি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
দিনাজপুর জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রফেসর মোঃ হাসানুজ্জামান রতন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ আবু তারিক এস এ সিদ্দিকী।

আলোচনা সভায় বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধসহ দেশ গঠনে তাঁর অবদান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র উত্তরণে ভূমিকার কথা স্মরণ করেন। এর পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব, চারা রোপণের পর গাছের সঠিক পরিচর্যা, সার প্রয়োগ এবং সেচ প্রদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. মাহফুজ বাজ্জাজ, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ঠাকুরগাঁও বিএডিসির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ফারুক হোসেন, ইঞ্জিনিয়ার আবু সাঈদ বাদশা, ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক, জেলা ড্যাবের সদস্য ডা. মোঃ শফিউল আলম, কৃষিবিদ মোস্তাফিজুর রহমান ফারুক, কৃষিবিদ হুমায়ুন কবির, কৃষিবিদ আবু সাঈদ মিঠুন, কৃষিবিদ আবুল হায়াত মো. শাহজালাল, কৃষিবিদ আতিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন, ডা. সারোয়ার হোসেন, রায়হান আলী, রফিকুল ইসলাম মান্না, ডিএই’র উপপরিচালক গোলাম সরোয়ার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন,
তশফি উদ্দিন মেমোরিয়াল স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের মাঝে মোট ৩৫০টি ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারার মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, পেঁয়ারা, আমড়া, জাম্বুরা,তেঁতুল, আমলকি, জারুল, বাতাবি লেবু, কামরাঙ্গা, জয়তুন, বেল, ইপিল ইপিল, মেহগনি ও দেশি নিম।

সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

ডোমার উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে প্রেস ব্রিফিং

ডিমলা প্রেসক্লাবের সভাপতি লিটন ও সাধারণ সম্পাদক সহিদুল পুনঃনির্বাচিত

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

নাসিরনগরে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা

রংপুর ৩ আসনে উপনির্বাচনের তারিখ বাতিলের দাবি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগের মাসব্যাপী কর্মসূচির প্রতিবাদে বানেশ্বরে বিএনপির বিক্ষোভ

ঘোড়াঘাটে মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না দুই বন্ধুর

কদমতলীতে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন যুবলীগের সভাপতি মো. জাহাঙ্গীর দেওয়ান