crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আটোয়ারীতে ৩৮৫ বোতল ফেন্সিডিল ও মাইক্রোবাসসহ আটক ২ 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২১, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৩৮৫ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও একটি মাইক্রোবাসসহ আমিনুর ইসলাম (৩১) ও কাবুল ইসলাম (২৭) নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার ফকিরগঞ্জ বাজারে তাদের মাদকসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দারুয়াপাড়া এলাকার শহীদ আলীর ছেলে আমিনুল ইসলাম ও একই এলাকার আব্দুর রশিদের ছেলে কাবুল ইসলাম।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিন গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীনের নির্দেশনায়, উপ পরিদর্শক (এসআই) মোকারম এর নেতৃত্বে এসআই রাশেদুজ্জামান, এসআই শাহীন আল মামুন এবং এসআই প্রহল্লাদ রায় সহ সঙ্গীয় ফোর্স নিয়ে একটি রাত্রিকালিন চৌকস টহল দল আটোয়ারী বাজারের উত্তরে লিচু বাগান সংলগ্ন চৌরাস্তায় অবস্থান করছিলেন। অবস্থানকালে একটি সাদা-কালো মাইক্রোবাস আসা মাত্রই থামানোর সিগন্যাল দিলে ওভারটেক করে চলে যায়। পিছু পিছু ধাওয়া করে ফকিরগঞ্জ বাজারের দিকে মাইক্রোটি আটক করা হয়। আটকের পূর্বেই তিন জন মাইক্রো হতে পালিয়ে যায়। পরে মাইক্রোবাস হতে দুই জনকে গ্রেফতার করা হয়। এ সময় তিনটি প্লাস্টিকের বস্তায় মোট ৩৮৫ টি কোডিনযুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল ও একটি সাদা কালো মাইক্রোবাস উদ্ধার করা হয়। ওই ৩৮৫ বোতল ফেন্সিডিলের সিজার মূল্য ধরা হয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার টাকা।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১৪ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়। দুপুরে তাদের আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নির্বচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সবাইকে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

সারা দেশে করোনায় ২৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯১০

র‌্যাব-৬ ও সিপিসি-২’র সফল অভিযানে ঝিনাইদহে বিপুল পরিমাণ সরকারি ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ, আটক-১

ঝিনাইদহের নলডাঙ্গায় মুলাখান বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ, ২০টি পরিবার ঘর-বাড়ি ছাড়া

ঝিনাইদহের নলডাঙ্গায় মুলাখান বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ, ২০টি পরিবার ঘর-বাড়ি ছাড়া

মহেশপুর অভাবের তাড়নায় আত্মহত্যাকারী সেই ওহিদুলের পরিবারের পাশে ঝিনাইদহ র‌্যাব-৬

দাউদকান্দিতে অর্থ ও সম্পদ আত্মসাতের ঘটনায় সৎ মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো পুত্র সানাউল্লাহ

হোমনায় বিশ্ব শান্তি দিবস পালিত

রংপুরে নিয়ন্ত্রণহীন সবজি বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ

রংপুরে নিয়ন্ত্রণহীন সবজি বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রে’ফতার

চট্টগ্রামে স্ত্রীকে হত্যা করে ১১ টুকরো করা ঘাতক স্বামী গ্রেফতার