crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ঈদকে সামনে রেখে বিভিন্ন বাজার পরিদর্শন করেন এএসপি মো.ফজলুল করিম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৯, ২০২০ ৩:২৯ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ কুমিল্লার হোমনায় পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে জনগণের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে হোমনা সার্কেল এর অন্তর্গত বিভিন্ন অস্থায়ী গরুর বাজার পরিদর্শন করেছেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম।

আজ বুধবার ২৯ জুলাই, ২০২০ খ্রি. হোমনা উপজেলার বিভিন্ন গরুর বাজারে চুরি, ছিনতাই, পকেট মারা রোধ, জনসচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারে কোরবানির পশু ক্রয়-বিক্রয় ও শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের অন্য সদস্যরা তার সঙ্গে ছিলেন। এসময় তিনি পুলিশের পক্ষ থেকে বাজারে আসা মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।

বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশে পুলিশের এই কর্মকর্তা বলেন, আপনারা চোর, পকেটমার, ছিনতাই ও মলম পার্টির খপ্পরে যাতে না পড়েন সেজন্য সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন। কারো দেওয়া কিছু খাবেন না। কোনো ব্যক্তির আচরণ সন্দেহজনক হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাবেন। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে আমাদের আল্লাহর ওপর ভরসা করা এবং সচেতনতার বিকল্প নেই। নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন।

প্রসঙ্গত, এএসপি মো. ফজলুল করিমের আন্তরিক প্রচেষ্টা ও তৎপরতায় হোমনার বাজারগুলোর কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া দেশে করোনা ভাইরাসের পাদুর্ভাবের শুরু থেকে তিনি জনগণকে ঘরে ফেরাতে এবং সচেতন করতে দিনরাত নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁর এ কার্যক্রম সচেতন মহলের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

টাকার জন্য আটকে আছে চিকিৎসা, পঞ্চগড়ে ছোট্ট আশরাফি বাঁচতে চায়

মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর প্যাকেজ ঘোষণা

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র

দেওয়ানগঞ্জে ধ*র্ষণ মামলায় মুছা হুজুরের যাবজ্জীবন

তথ্যপ্রতিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় সরিষাবাড়ির মেয়র রোকনের বিরুদ্ধে মামলা

ব্যতিক্রমী মুজিব শতবর্ষের উদ্বোধন করল পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার

জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে বিপাকে ১০০ শিক্ষার্থী

পুঠিয়ায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

পুঠিয়ায় চো’লাইমদসহ চার ব্যবসায়ী আটক