crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:০৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পটুয়াখালীর মির্জাগঞ্জে র‌্যাবের অভিযানে ২ ভুয়া ডাক্তার গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৫, ২০২০ ৭:৫৫ পূর্বাহ্ণ


মোঃ ইমরান হোসেন (পটুয়াখালী জেলা প্রতিনিধি) ঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে অভিযান চালিয়ে দুই ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।
র‌্যাব জানায়, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর  নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত সুবিদখালী বাজারে অভিযান চালিয়ে “পলক ডেন্টাল কেয়ার” এর স্বত্বাধিকারী সুদীপ্ত মজুমদার (৩৮) ও ” হক নূর ডেন্টাল কেয়ার” এর স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম আজাদ (৪৪) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার পেশাদারী ডিগ্রি অর্জন না করেও নিজেদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দাঁতের বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছে। এদের মধ্যে সুদীপ্ত মজুমদার এসএসসি পাস ও মোঃ আবুল কালাম আজাদ মাদ্রাসা শিক্ষায় ফাজিল পাস করে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ মেহেদী হাসান গ্রেপ্তারকৃত দুইজনকে ভুয়া ডাক্তার হিসেবে মতামত দেন।
গ্রেপ্তারকৃতদের মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দূরদর্শিতা ও প্রতিনিধিত্বের অভাবে কাঙ্খিত সুবিধা পাচ্ছে না নগরবাসী

সরিষাবাড়ীতে নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

যশোরের শার্শায় ১০টি স্বর্ণের বারসহ আটক-১

প্রধানমন্ত্রী’র নির্দেশে এক কোটি মানুষ টিসিবির পণ্য পাবেন: বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী’র নির্দেশে এক কোটি মানুষ টিসিবির পণ্য পাবেন: বাণিজ্যমন্ত্রী

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট, বৃদ্ধাসহ আহত ৪

সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ারকার্স-এমপ্লোয়িজ এসোসিয়েশন এর আয়োজনে সংবাদ সম্মেলন, সানোফি কে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

জান্নাত লাভের আমল

জান্নাত লাভের আমল

মহেশখালীতে ঘুর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে আইএসডিই এর নতুন গৃহ হস্তান্তর

শৈলকুপার কাতলাগাড়ী অভিযান, জিকে সেচ খালের দেড়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউণ্ডেশনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক আতিকুর রহমান, অভিযোগ করেও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা