crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তেঁতুলিয়ায় ২৬৩ বস্তা সারসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৩, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে ২৬৩ বস্তা সার মজুত করে রাখার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সরকারপাড়া এলাকা থেকে ইউএনও সোহাগ চন্দ্র সাহা অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন। এ ঘটনায় বিসিআইসির ডিলার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফা জামান রাজুকে আটক করা হয়েছে।

জানা যায়, মেসার্স রুম্পা ট্রেডার্সের মালিক মোস্তফা জামান রাজু বাজারের সারের দাম বেড়ে যাওয়ার আগেই অ’বৈধভাবে দুটি স্থানে ২৬৩ বস্তা ডিএপি সার মজুদ করে রেখেছিলেন। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে বুড়াবুড়ি সরকারপাড়ার এলাকার ফয়জুল হকের বাড়ি থেকে ১৭৩ বস্তা ও মোস্তফা জামান রাজুর চা বাগানের একটি ঘর থেকে মজুদ রাখা ৯০ বস্তা সার উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এভাবে সার মজুদ রেখে কৃষকদের কাছ থেকে সারের দাম বেশি নেওয়া হয়। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

অভিযুক্ত মোস্তাফা জামান রাজু বলেন, ‘আমি সারের ডিলার, চু’রি-ডা’কাতি করিনি। বুড়াবুড়ি বাজারে গোডাউন না পাওয়ায় এখানে রাখতে হয়েছে। এসব বিষয়ে কোনো আইন জানা না থাকায় এভাবে রেখেছিলাম।’

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ‘সার জব্দের ঘটনায় বিসিআইসির ডিলার ও মেসার্স রুম্পা ট্রেডার্সের মালিক মোস্তফা জামান রাজুকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।’

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘অ’বৈধভাবে ২৬৩ বস্তা সার মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬৩ বস্তা ডিএসপি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিসিআইসির ডিলার মোস্তফা জামান রাজুকে আটক করা হয়েছে। সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় দিনাজপুরে জুলাই যোদ্ধাদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

এভাবে চললে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে: ওবায়দুল কাদের

এভাবে চললে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে: ওবায়দুল কাদের

মুরাদনগরে ধ*র্ষণের শিকার নারীর নিরাপত্তা নিশ্চিত ও অনলাইন থেকে ছবি-ভিডিও অপসারণে হাইকোর্টের নির্দেশ

নীলফামারীতে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ১ শ্রমিকের মৃত্যু, আহত ১১

জামালপুরে অ*পহৃত  এক নারীকে ৮ ঘণ্টায় উদ্ধার করেছে পুলিশ

ডোমারে এভারগ্রীণ ৮৯/৯১ এর বর্ষপূর্তি উপলক্ষে এতিমখানার শিশুদের মাঝে খাবার পরিবেশন

ডিমলায় সড়ক দুর্ঘটনায়  তিন বন্ধু নিহত!

শ্যামলীতে বকেয়া বেতন-ভাতা ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট

১২ বারের মত লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন এ কে এম আজিজুর রহমান মিয়া

পঞ্চগড়ে বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা