crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শ্যামলীতে বকেয়া বেতন-ভাতা ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৬, ২০২০ ২:০০ অপরাহ্ণ

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা : রাজধানীর শ্যামলীতে বকেয়া বেতন-ভাতা ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ‘ডায়নামিক গার্মেন্টস’ শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশ পালন করে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের পুলিশের উপ-কমিশনার বিজয় কুমার তালুকদার জানান, ‘ডায়নামিক গার্মেন্টস’ নামের একটি কারখানার কয়েকশ শ্রমিক বৃহস্পতিবার সকাল ৯.৩০ টা থেকে সড়ক আটকে রাখায় শ্যামলী হয়ে মিরপুর রোডে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে নিউ মার্কেট থেকে গাবতলীর পথে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়তে হচ্ছে চলতি পথের হাজারো যাত্রীদের। ওই সড়কে বেশ কয়েকটি হাসপাতাল থাকায় রোগী এবং স্বজনরাও বিপাকে পড়েছেন।

স্থানীয়রা জানান, শ্রমিকরা সকালে ডায়নামিক গ্রুপের কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে এক পর্যায়ে রাস্তা বন্ধ হয়ে যায়। অল্প সময়ের মধ্যে যানজট ছড়িয়ে পড়ে কলেজ গেইট থেকে আসাদগেইট পর্যন্ত। যানযট দেখা গেছে মিরপুর ১ থেকে শুরু হয়ে শ্যমলী পর্য্ন্ত। চাপ বাড়তে থাকায় আশপাশের সড়কগুলোতেও এর প্রভাব পড়ে।

পুলিশ কর্মকর্তা বিজয় কুমার তালুকদার বলেন, তারা গার্মেন্টের মালিকপক্ষ এবং বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি শ্রমিকদেরও বোঝানো হচ্ছে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য।

ক্রাইম পেট্রোল ২৪.কম প্রতিনিধি মোঃ পারভেজ আলমকে আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের ন্যায্য দাবি দাওয়া পূরণ না হলে রাজপথ ছাড়বে না। এদিকে সকাল থেকেই পুলিশ এই রোডের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে অনলাইনে প্র’তারণার মাধ্যমে অর্থ আ’ত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রে’ফতার

ঝিনাইদহে অনলাইনে প্র’তারণার মাধ্যমে অর্থ আ’ত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রে’ফতার

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন দিদার

হোমনায় মাদক সেবনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা

সারা দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮১৩

ঝিনাইগাতীতে সংগঠন আত্মনির্ভরশীল দলের গঠনতন্ত্র এবং সরকারি সুবিধা প্রাপ্তি বিষয়ক প্রশিক্ষণ

মারা গেলেন জামায়াত নেতা সাঈদী

সরিষাবাড়ীতে বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আগামী ইউপি নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে

ব্যক্তিগত গাড়িতে ঈদে গ্রামের বাড়ি যাওয়া যাবে

হিলিতে সাংবাদিকের ওপর স*ন্ত্রাসী হা*মলা ও চাঁ*দাবাজির অভিযোগে পলাতক আসামি আটক