crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঢাকা-আরিচা মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৮, ২০১৯ ৩:৫০ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে সওজের জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দুই সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রথম দফায় ২৫ ও ২৬ নভেম্বর এবং দ্বিতীয় দফায় শনিবার ও রবিবার মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড থেকে শিমুলতলা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী।

প্রথম দফা অভিযানে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড থেকে থানা বাসস্ট্যান্ড এবং দ্বিতীয় দিন থানা বাসস্ট্যান্ড থেকে পাকিজা কারখানা পর্যন্ত উচ্ছেদ করা হয়। হঠাৎ করে এ অভিযান চালানোর ফলে মহাসড়কের পাশের স্থাপনা ও ভবন মালিকরা প্রতিবাদ জানান। এ কারণে ১১ দিন অভিযান বন্ধ রাখে সওজ কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই সময়ের মধ্যে মহাসড়কের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা ও দোকানপাট সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। পরে ওই সময়ের মধ্যে যেসব স্থাপনা সরানো হয়নি তা উচ্ছেদের লক্ষ্যে গত শনিবার থেকে পুনরায় দ্বিতীয় দফায় এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের বিভিন্ন স্থানে ৪০-৫০ ফুট এলাকা দখল করে স্থায়ি ও অস্থায়ি স্থাপনা তৈরি করেছে দখলদাররা। আর সওজের দখলকৃত এসব জমি উদ্ধারে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। সাভারের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান চলবে। পর্যায়ক্রমে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে। আপাতত আমরা অস্থায়িভাবে গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করছি এবং স্থায়ি ভবনগুলোকে সময় দিয়ে পর্যায়ক্রমে সরিয়ে দেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে সওজের ঊর্ধ্বতন কর্মকর্তা , পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি সেলিমা আহমাদ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, ৯.৪ ডিগ্রি রেকর্ড

তিতাসের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন সেলিমা আহমাদ এমপি

করোনায় শহীদ হলেন জামালপুরের সন্তান আরও এক পুলিশ সদস্য

পঞ্চগড়ে প্রবীণ পাঁচ খেলোয়াড়কে সংবর্ধনা

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

নেত্রকোনার কলমাকান্দায় ইউএনও`র বদলীর আদেশ প্র’ত্যাহারের দাবিতে মানববন্ধন

নেত্রকোনার কলমাকান্দায় ইউএনও`র বদলীর আদেশ প্র’ত্যাহারের দাবিতে মানববন্ধন

মহেশপুরের নস্তি বাওড়ের ২০ বিঘা জমি হাতছাড়া হওয়ার আশংকা!

কাল থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা বন্ধ