crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে নেসকোর পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৭, ২০২১ ৯:০০ অপরাহ্ণ

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি॥ নীলফামারীতে চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের(নেসকো)পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।
মঙ্গলবার(২৬ জানুয়ারি) দুপুরে থেকে জেলা শহরের নেসকো কার্যালয়ের সামনে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় পিচরেট কর্মচারী ঐক্য পরিসদের সভাপতি এসএম ফারুক হাসান, পঞ্চগড়ের সভাপতি আপেল মামুদ, ঠাকুরগাঁও সভাপতি শাহজালাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক, নীলফামারী সদর উপজেলার পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি এন্তাজ আলী বাবু, জেলার সৈয়দপুর উপজেলার পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি খোকন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, আমরা গত শনিবার(২৩ জানুয়ারী) থেকে এই কর্মবিরতি চলমান রেখেছি। কারণ দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে মিটার রিডিং নেওয়া ও বিল বিতরণ করে রাজস্ব আদায়ে সহযোগিতা করে আসছে তারা। কিন্ত চাকুরি স্থায়ীকরণ না হওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে অনিশ্চিতায় পড়েছেন। তাই চাকুরি স্থায়ীকরণের দাবিতে গত বছরের অক্টোবরে নেসকোর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে প্রতিষ্ঠানের এমডি দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্ত আজও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে আসছেন।অবিলম্বে নেসকো কর্তৃপক্ষের দাবি মেনে নেওয়ার আহবান জানান তারা। অন্যথায় মিটার রিডিং ও বিল বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে বলেও সমাবেশে জানান বক্তারা। তারা আরো বলেন, যতদিন চাকরি স্থায়ীকরণ না করা হবে, ততদিন ওই আন্দোলন চলমান থাকবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভিডিও বানাতে সেতু থেকে নদীতে লাফ, কলেজছাত্র নিখোঁজ

তিতাসে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

ডিমলার এক করোনা সম্মুখ যোদ্ধা চিকিৎসকসহ নীলফামারীতে আরও ১২ জন করোনায় আক্রান্ত

দেশব্যাপি নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে হোমনায় মানববন্ধন

মুরাদনগরে দুর্বৃত্তের দেয়া আগুনে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়- ক্ষতি

পাবনা চাটমোহরে স্থানীয় মানবাধিকার সংগ্রামীদের নিজস্ব অর্থায়নে ওবায়েদুল্লাহ্’র ডান চোখে লেন্স সংযোজন সম্পন্ন

ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঝিনাইদহের চিত্রানদী এখন সমতল ভূমি

ডালিম ও দলু মন্ডলের অবৈধভাবে পুকুর কাটার খেসারত দিচ্ছে জনগণ

ঈদে সরকারি হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা