crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অতিথিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৫, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জুলাই গণ-অভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলা ও ওয়াকআউটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রে জুলাই শহিদ আবু সাঈদের ছবি না থাকায় উপস্থিত একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে হট্টগোল ও ওয়াকআউটের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রী দুঃখ প্রকাশ করলেও বিক্ষোভ থামেনি। পরে বিদেশি অতিথিদের কেউ কেউ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ ঘটনার প্রসঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘সকালে অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান দেখলাম, মানুষের ঐক্য দেখলাম। কিন্তু প্রামাণ্যচিত্রে কিছু ভুল ছিল। আবু সাঈদের ছবিই দেখলাম না। ভুল হতেই পারে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ক্ষমাও চেয়েছেন। তারপরও যে ঘটনা ঘটল, তা অত্যন্ত অনভিপ্রেত। বিদেশিদের সামনে আমি হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি।’

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘বিদেশি অতিথিরা অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন, এটি ভালো দেখায়নি। আমরা জাতীয় ঐক্যের বার্তা দিতে পারলাম না। সংসদের মতো ওয়াকআউট করা রাষ্ট্রীয় অনুষ্ঠানে মোটেও শোভনীয় নয়।’

বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির সামনে “ভুয়া, ভুয়া” স্লোগান দেওয়া কোনোভাবেই মানানসই নয়। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি, উড়ে এসে জুড়ে বসিনি। ভুল হলে তা ধরিয়ে দেবেন, আমরা সংশোধন করব। কিন্তু বিশৃঙ্খলা করে কোনো লাভ নেই।’

সরকারের অবস্থান তুলে ধরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘এই সরকার জনগণের নির্বাচিত সরকার। এই সরকার আওয়ামী লীগ হতে পারবে না, হতেও চায় না। আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তারা দেশে আসার ঘোষণা দেয়; আসুক, দেখা হবে রাজপথে।’

জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের বিষয়ে তিনি বলেন, ‘সরকার তাদের যথাযথ সম্মান নিশ্চিত করবে। শহিদদের মর্যাদা রক্ষা এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রমেকের মৃত ও অবসরপ্রাপ্তসহ ৬৫ চিকিৎসককে পদায়ন !

ঈদকে সামনে রেখে কুষ্টিয়া মডেল থানার ওসির সতর্ক বার্তা

ডোমারে মহিলালীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নীলফামারীতে নাশকতার মামলায় জামায়াতের আমিরসহ ২৮ জন কারাগারে

প্রাথমিকের শিক্ষকদের ১১তম গ্রেড বেতন কমিশন নির্ধারণ করবে : উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার

ডোমারে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

ডোমারে চাঁন্দখানা বিএসসি মাস্টার পাড়া বায়তুল নূর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্র সংস্কারের অগ্রপথিক বিএনপি: ডা. এ জেড এম জাহিদ হোসেন

ইউএনও – ওসির নাম্বার ‘ক্লোন’ করে প্রার্থীদের কাছে ‘টাকা’ দাবি