crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে তথ্য মেলা উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও নাটক প্রদর্শন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মানব কল্যাণ পরিষদ-এমকেপি আয়োজিত, নেটজ বাংলাদেশ প্রকল্পের সহযোগিতায় তথ্য মেলা উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও নাটক প্রদর্শন করা হয়েছে।

ডোমার উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডোমার উপজেলা চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।

“নারী অধিকার ও অর্ন্তভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ” শীর্ষক (‘যুক্ত’) প্রকল্পের আওতায়, মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র পরিচালক ক্যাথরিন আজম এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ড ফ্যাসিলেটর গৌরঙ্গ কুমার দাস। এ সময় অতিথি হিসেবে উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাফিউর রহমান, পরিসংখ্যান তদন্তকারী আব্দুল বারী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, উক্ত প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর ইয়াছিন আলী প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়াও স্কুল ফ্যাসিলেটর অনিতা রানী রায়, ফিল্ড ফ্যাসিলেটর আতাউর রহমান লিটন, গীতা সেন, রানী বেগম, নিহাররঞ্জন ভট্টাচার্য উপস্থিত ছিলেন। উক্ত মেলায় ৬টি স্টল প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। পরে মটুকপুর স্কুল এন্ড কলেজের থিয়েটার দলের শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার বিষয়ক নাটক প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে জাতীয় শোকদিবস পালিত

তেঁতুলিয়ায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৯ ব্যক্তির অর্থদণ্ড

নিম্নাদালতের তথ্য গোপন করে জজ কোর্টে জামিনের চেষ্টাও ব্যর্থ , ফের হাজতে মাস্টার শামশুদ্দোহা

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১০ জন আহত

সাংবাদিক নাদিম হ’ত্যার বিচার দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন

নাসিরনগরে দুই মেম্বার প্রার্থীর সমান ভোট,ওই ওয়ার্ডে নির্বাচন ২৪ নভেম্বর

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ১২শ’ পিস ই’য়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইগাতীতে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে উপজেলা শুমারী স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

নির্বচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সবাইকে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

বিপিএলে সিলেট পর্ব শুরু আজ