crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শিশুদের সঙ্গে অন্যায়- অবিচার কখনই বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০১৯ ৩:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি।

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের সঙ্গে অন্যায়- অবিচার কখনই বরদাশত করা হবে না।

শুক্রবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ হুশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা শিশু নির্যাতন বা শিশু হত্যা করবে, তাদের কঠোর থেকে কঠোরতর সাজা পেতে হবে, অবশ্যই পেতে হবে। তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। ’

তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি শিশু যেন সুন্দরভাবে বাঁচতে পারে, প্রত্যেকটা শিশুর জীবন যেন অর্থবহ হয়। শিশুদের উন্নত ও সুন্দর ভবিষ্যতের জন্য আমরা কাজ করে যাচ্ছি। কাজেই শিশুদের প্রতি কোনো অন্যায়-অবিচার বরদাশত করা হবে না।

প্রধানমন্ত্রী বলেন, আজকে শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো দেশের জন্য অনেক কিছু করত। মাঝে মাঝে মনে হয় ৫৪ বছর বয়সে কেমন হতো দেখতে তাকে? -এ সময় অশ্রুসিক্ত চোখে থেমে যান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, রাসেলের খুব শখ ছিল সে বড় হয়ে আর্মি অফিসার হবে। সেই ভাবে সে কিন্তু নিজেকেও তৈরি করত। যখন গ্রামে যেত তখন অনেক শিশুদের জড়ো করত। সে কাঠের বন্দুক বানাত। ওদেরকে নিয়ে সে প্যারেড করাত। প্যারেড করানো শেষে তাদের খাবার-দাবার দিত। আর সবাইকে ছোট ছোট এক টাকার নোটের বান্ডিল থেকে একটা করে টাকা দিত। ছোট ছোট গরিব শিশুদের জন্য ওর অনেক দরদ ছিল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

১দিন অনাহারে থাকা ব্যক্তিকে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

অবশেষে বদলি হলেন কুমিল্লার আলোচিত সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন

অবশেষে বদলি হলেন কুমিল্লার আলোচিত সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন

পে-স্কেল নিয়ে দুঃসংবাদ, মহার্ঘ ভাতা পাবেন চাকরিজীবীরা

তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, আলোচনা সভা ও র‍্যালি

দাউদকান্দিতে ‘গোলাপেরচর মুজিববর্ষ ভিলেজ প্রাথমিক বিদ্যালয়’ উদ্বোধন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

রংপুরে ছাত্রলীগের সভাপতি রনির বিরুদ্ধে ধর্ষণ মামলা, প্রতিবাদে থানা ঘেরাও

কেএমপি’র অভিযানে ৮ অনলাইন জু’য়াড়ি গ্রেফতার

অবরোধ দিলে পাল্টা অবরোধ, বিএনপিকে দাঁড়াতে দেওয়া হবে না: ওবায়দুল কাদের 

দাউদকান্দির পাঁচগাছিয়া কে.কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন জুয়েল রানা

দাউদকান্দির পাঁচগাছিয়া কে.কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন জুয়েল রানা