crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার জোড়াবাড়ীতে আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৮, ২০১৯ ২:২৬ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৭অক্টোবর) রাত ৮টায় জোড়াবাড়ী ইউনিয়নের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ (দিঘির পাড়) সর্বজনীন দুর্গা মন্ডপে আলোচনা সভা, আরতী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মন্ডপ পরিদর্শনে যান, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। সাংবাদিক আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু হিতেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অতিথি হিসাবে, চিলাহাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জগদিশ চন্দ্র সিংহ, ডাঃ পীতাম্বর রায়, ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এহতেশামুল হক, সাবেক শিক্ষক রজব আলী, আব্দুর রশিদ, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান সাজু প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়াও উপজেলা ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায়, সতেন্দ্রনাথ রায়, ইউপি সদস্য আব্দুল জলিল, সাবেক সদস্য বেবী নাজনীন, তাপস কুমার রায়, শরৎচন্দ্র রায় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আরতী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। দুর্গা মায়ের দর্শনে ও আরতী দেখতে আসা হাজারো ভক্তের ঢল নামে, যেনো মন্ডব প্রাঙ্গন মিলন মেলায় পরিনত হয়েছে। এর মধ্যে নারী ভক্তদের উস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শংকর রায় জানান, দির্ঘ ২৫বছর যাবত এই মন্দিরে যজ্ঞানুষ্ঠান, কির্ত্তন, হিন্দু ধর্ম সভাসহ দুর্গো উৎসব পরিচালনা করে আসছি, শুধুমাত্র আর্থিক অসচ্ছলতা ও পৃষ্ঠপোষকতার অভাবে এধরণের অনুষ্ঠান করতে আমাদের ভীষনভাবে হিমশিম খেতে হচ্ছে। এলাকার জনপ্রতিনিধি বা সরকারিভাবে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পেলে আগামীতে এর চেয়ে আরো বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব বলে মত প্রকাশ করেন। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সবাই বলে টিকা দেবে, কিন্তু হাতে আসছে না : পররাষ্ট্রমন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

ঘোড়াঘাটে বিএনপির ৯ নেতাকর্মী আটক, আ.লীগের শান্তি সমাবশ

ঝিনাইগাতীতে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে উপজেলা শুমারী স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

নাসিরনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাসিরনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে: ভূমিমন্ত্রী

দেশে করোনায় আরও ৫০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৮৩০

হোমনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন