crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বকশিগঞ্জে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার প্রেমিকা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩০, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় প্রেমিকের সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে প্রেমিকা। বৃহস্পতিবার ২৯ জুলাই ২০২১ সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে প্রেমিকাকে নিয়ে বেড়াতে গিয়ে লাউচাপড়া পিকনিক স্পটের পাশে পাহাড়ে সন্ধ্যায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করেছে প্রেমিক, দুই বন্ধু ও স্থানীয় দুই ব্যক্তি। এই ঘটনায় অভিযুক্ত  ৫জন ধর্ষককে আটক করেছে পুলিশ।তারা হলেন, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কোমরভাঙ্গি পুরাতন পাড়ার শফিকুল ইসলামের ছেলে হোসাইন শান্ত (২১), আজিজুল বেপারীর ছেলে আমিনুল (২১) তজিমলের ছেলে আঙ্গুর আলম (২৩), বকশিগঞ্জের পলাশতলা এলাকার হানবির ছেলে হিটলার (৪৮) ও চর কাউনিয়া সীমার পাড় এলাকার মৃত রেজাউল করিমের ছেলে আজাদ (৫০)।পরে স্হানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্ত ধর্ষকদের আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী ৯ জনকে আসামি করে রাতেই বকশিগঞ্জ থানায় একটি মামলা করেছেন। শুক্রবার ৩০ জুলাই সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র আরও জানায়, ওই স্কুলছাত্রীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে লাউচাপড়া পিকনিক স্পটে নিয়ে যান ওই তরুণ। সঙ্গী হয় আরও ৪ বন্ধু। লক ডাউনের পিকনিক স্পট বন্ধ থাকায় পাশের পাহাড়ে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে। পরে মেয়ের চিৎকার শুনে তারা ঘটনা স্হলে এগিয়ে আসেন ও পুলিশকে খবর দেয়। এ সময় কয়েক জন পালিয়ে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। আজ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুটাখালী তলিয়াঘোনা খালে এমপি জাফরের অর্থায়নে কাঠের সেতু নির্মাণ

খুটাখালী তলিয়াঘোনা খালে এমপি জাফরের অর্থায়নে কাঠের সেতু নির্মাণ

সাংবাদিক নির্যাতকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এপেক্স ক্লাব অব জামালপুরের মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

তেঁতুলিয়ায় গরুর হাট বসাতে গিয়ে জরিমানা খেলো ইজারাদার

ভিপি নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে কাজে লাগাতে হবে : হোমনায় জাতীয় যুব দিবসে সেলিমা আহমাদ এমপি

রংপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে চাচাতো ভাই

মির্জাপুরে জন্ম নিবন্ধন ও কাবিন নামা জালিয়াতির অভিযোগে বর-কনের বাবার জরিমানা

সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

হোমনায় আরো ২ জন করোনা রোগী শনাক্ত