crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইগাতীতে সবজির বাজার উর্ধ্বগতি, হিমসিম খাচ্ছে খেটে খাওয়া মানুষ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১০, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের দাম, কাঁচাবাজার, মাছ-মাংস, এমনকি মসলাজাতীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের মধ্যে আ*তঙ্ক বিরাজ করছে।

বিভিন্ন পণ্যের দাম সময়ে সময়ে সামান্য ওঠানামা করলেও বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে। ভরা মৌসুমেও লাগামহীন দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি।

১০ ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, শীত মৌসুমেও বেশির ভাগ সবজির দাম আকাশচুম্বী। এছাড়া মাছ, চিনি, চাল, আটা ও ডাল আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে।

বাজারে সবজির মধ্যে নতুন আলুর আধিক্য থাকলেও দাম কমছে না। নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। বাজারে এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা।

স্থানভেদে পাকা টমেটো ৮০ থেকে ৯০ টাকা, কাঁচা টমেটো ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন জাতের বেগুন ৫০-৬০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

স্থানভেদে কাঁচা মরিচ ৭০ থেকে ৮০ টাকা কেজি, শসা ৪০ থেকে ৫০ টাকা।সয়াবিন তেল -১৭৫,পাম ওয়েল-১৪৫ থেকে ১৫০ টাকা।

প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপির দাম আকার ভেদে ৩০ থেকে ৫০ টাকা, জায়গা ভেদে একটু কম-বেশি বিক্রি হচ্ছে। লাউ-কুমড়ার আকার ভেদে প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা। শিম-৬০,লাল শাক ২০-৩০ টাকা, লাউ শাক ৩০-৪০ টাকা, পালং শাক ৪০-৫০ টাকা, কলমি শাক ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মাংসের বাজারে দেখা গেছে, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।

খামারের মুরগি স্থানভেদে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া সোনালি ও লেয়ার মুরগি প্রতি কেজি ১০ থেকে ২০ টাকা বেড়ে অবস্থান ভেদে বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ৩৩০ টাকায়।

গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। খাসির মাংস আগের মতোই বিক্রি হতে দেখা গেছে ১০৫০ থেকে ১১০০ টাকায়।

মাছের বাজারে গিয়ে দেখা যায়, পাঙ্গাস বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকায়। চাষকৃত তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। আকার ভেদে রুই-কাতলার দাম প্রতি কেজি ২৮০থেকে ৩০০ টাকা এবং চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায় বাংলাদেশ কংগ্রেস

রংপুরে স্ত্রী চলে যাওয়ায় ফেসবুক লাইভে এসে বি’ষপান, যুবকের মৃত্যু

রংপুরে স্ত্রী চলে যাওয়ায় ফেসবুক লাইভে এসে বি’ষপান, যুবকের মৃত্যু

স্বামী শাশুড়ির অত্যাচারে কন্যা সন্তান নিয়ে দিশেহারা গৃহবধূ, কোথায় যাবে গৃহবধূ সাবিনা ?

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধান সংশোধনে প্রয়োজন হবে গণভোট: ড. আলী রীয়াজ

নাসিরনগরে মাওলানা মহিউদ্দিন আহমেদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোমনায় ওসি’র অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

ডোমার জোড়াবাড়ীতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পাচ্ছেন আরও ৯০টি ভূমিহীন পরিবার

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

মেলান্দহে জমি নিয়ে দুই ভাইয়ের ‘সংঘর্ষে’ ছোট ভাইয়ের মৃত্যুর পর বড় ভাইয়ের ‘মৃত্যু’