crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:১৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী বাবু গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৩, ২০১৯ ৩:২৯ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী নুর ইসলাম বাবু (৩৪) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমানের নেতেৃত্বে এএসআই সামছুল আলম, ফারুক হোসেন উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মুসার মোড় এলাকার একটি বাড়ী থেকে নুর ইসলাম বাবু (৩৪) নামে সাজাপ্রাপ্ত আসামীকে আটক করে।

ডোমার থানা এএসআই সামছুল আলম জানান, পঞ্চগড় জেলার বোদা থানার নাশিনি মামলা নং-২৮/১৪ এর অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত হয় বাবু। সে জয়পুরহাট জেলার কালাই পৌরসভার আব্দুল মান্নানের ছেলে। মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই পলাতক ছিল। গত ৩ বছর পূর্বে ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ওস্তা পাড়া গ্রামের মোসলেম মেকারের ছেলে খাটো মাস্টারের সাথে পরিচয়ের সুত্রধরে ওই এলাকার আব্দুল আজিজের মেয়ে লাইজু বেগমকে বিয়ে করে সেখানেই সংসার করতে থাকে এবং বাবুর সহযোগী খাটো মাস্টার মিলে একটি চক্র ডোমার, ডিমলা চিলাহাটি এলাকায় চুরি ছিনতাইসহ নানা ধরনের প্রতারণা করতো। আটকের পর গতকাল জয়পুর হাট সদর থানার পুলিশ এসে তাকে নিয়ে জয়পুরহাট জেলা কারাগারে পাঠায়।

তিনি আরো জানান, চুরি, ছিনতাই ও প্রতারণার সাথে জড়িত বাবুর সহযোগীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাষ্ট্র সংস্কারের অগ্রপথিক বিএনপি: ডা. এ জেড এম জাহিদ হোসেন

অবশেষে ওএসডি হলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

দাউদকান্দিতে সার্কেল এএসপি’র নেতৃত্বে অর্ধকোটি টাকা মূল্যের গাঁজার চালানসহ আটক-২ 

হোমনায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন

হোমনায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন

বিশেষ আমল

খাদ্যমন্ত্রীর জামাইয়ের মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের

হোমনায় শহিদ বুদ্ধিজীবী দিবসে বধ্যভূমি স্মৃতি স্তম্ভের উদ্বোধন করলেন এমপি সেলিমা আহমাদ

রংপুরে মাসব্যাপী আয়কর মেলা শুরু, লক্ষ্যমাত্রা অপেক্ষা ১৯ কোটি টাকা বেশি রাজস্ব আদায়

নাসিরনগরে প্রাছাসের উদ্যোগে দুই হাজার গাছের চারা বিতরণ

জামালপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মুর্শেদা জামান এর মতবিনিময়