crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে সার্কেল এএসপি’র নেতৃত্বে অর্ধকোটি টাকা মূল্যের গাঁজার চালানসহ আটক-২ 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৫, ২০২১ ৯:০৬ অপরাহ্ণ

দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে আজ ২৫ আগস্ট ভোর ৬টায় কুমিল্লা জেলার পুলিশ সুপার  ফারুক আহমেদ (পিপিএম বার)এর  দিক নির্দেশনায় দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার  মো. জুয়েল রানার নেতৃত্বে  দাউদকান্দি থানার একদল পুলিশ দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১০০ কেজি(আড়াইমণ) গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন,  নুরে আলম (২৫) পিতাঃ এখলাস মিয়া, সাং- পুরাতন চোয়ারা, থানাঃ সদর দক্ষিণ, কুমিল্লা এবং  নুর হোসেন (২৪) পিতাঃ আবু হাশেম সাং- সুস্বাদ, থানাঃ শাহরাস্হি জেলাঃ চাঁদপুর। সেইসাথে তাদের বহনকারী একটি  প্রাইভেট গাড়ী যার রেজিস্ট্রেশন নং (ঢাকা মেট্রো-ঘ-১৫-২৮১৩) জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এবং এসআই হারিসুল ইসলাম।
এ বিষয়ে এএসপি মো. জুয়েল রানা বলেন, এসপি স্যারের কঠোর নির্দেশ মাদক ও মাদক ব্যবসায়ীদের প্রতি কোন ছাড় দেওয়া হবে না। এই মাদক ব্যবসায়ীরা দেশের নিকৃষ্টতম শত্রু। এরা যুব সমাজকে ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে দিতে চায়। বাংলাদেশ পুলিশ তা কখনো হতে দিবে না। এই বিপুল পরিমাণ গাঁজা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত মূল হোতাদেরও ধরা হবে এবং আইনের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি আমাদের মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

হোমনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি দোকান পুড়ে ছাই, ৬ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

রংপুরে স্ত্রী-সন্তানকে হত্যার পর গৃহকর্তার আত্মহত্যা

ডোমারে ভোগ্যপণ্য সমিতির টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য পুলিশ সদস্যদের ওষুধ দেয়া হবে: আইজিপি

হোমনায় করোনা প্রতিরোধে এএসপির বাজার মনিটরিং

জামালপুরে গাঙচিল সাহিত্য পরিষদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পণ্য ও সেবায় আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য : প্রধানমন্ত্রী

ডোমারে ১০১টি পূজামণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা

বানেশ্বর সরকারি কলেজে ফুটবল টুর্ণামেন্ট ও সিবিট স্কলারশিপ প্রদান

বানেশ্বর সরকারি কলেজে ফুটবল টুর্ণামেন্ট ও সিবিট স্কলারশিপ প্রদান