crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:০৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে নবগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩, ২০২০ ৩:২৩ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদী তীরের অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের চাকলাপাড়ায় এ উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে সকালে মহিষাকুন্ডু ব্রিজ এলাকা থেকে এ অভিযান শুরু হয়। এসময় গুঁড়িয়ে দেওয়া হয় নদী পাড়ের অবৈধ টিন, আধা-পাকা ও দ্বিতল ভবন। এর আগে মহিষাকুন্ডু ব্রিজ এলাকা পবহাটি ব্রিজ পর্যন্ত ৭৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে নোটিশ দেয় পানি উন্নয়ন বোর্ড। স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ উচ্ছেদ অভিযান চলছে।

এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, নদীর জরিপ কাজ সম্পন্ন করে সীমানা চিহ্নিতকরণ ও অবৈধ দখলদারদের তালিকা প্রনয়ণ করে তাদের অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছিল। অনেকে স্বেচ্ছায় সরিয়ে নিয়েছে। যারা স্থাপনা সরাননি সেইগুলো উচ্ছেদ শুরু হয়েছে। উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পলাশবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে ১০ম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

অনলাইনে মোবাইল ফোনের অর্ডার করে পেলেন বাক্সভর্তি কাঠের টুকরা!

হোমনায় করোনায় মৃত ব্যক্তির জন্য ফোন করলেই খাটিয়া পৌঁছে দিবে পুলিশ

নাসিরনগরে জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ডওয়াশ এবং সাবান বিতরণ

নেত্রকোনা জেলায় ইয়াবা ও চোলাই মদসহ গ্রেফতার ৩

হরিণাকুন্ডুতে বিপ্লবী বাঘা যতীনের ১৪০ তম জন্মবার্ষিকী পালিত

জামালপুরে যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতার গুদাম থেকে ৫ হাজার কেজি সরকারি চাল উদ্ধার

রংপুরে  ভিটামিন ‌’এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

রংপুরে ভিটামিন ‌’এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত