crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:০৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে জন্মের সময় মায়ের মৃত্যু, ২৫ দিন পর বাবার আত্মহত্যা !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১২, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
জন্মের সময় মায়ের মৃত্যু আর জন্মের ২৫ দিন পর মারা গেলেন বাবা। মাত্র ২৫ দিন বয়সে বাবা-মাকে হারিয়ে এতিম হলো হতভাগা শিশু মাসুম। ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শুক্রবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শিশুটির বাবা সোহেল আহমেদ। এর ২৫ দিন আগে সিজারিয়ান অপারেশনের সময় মারা যান তার মা মাছুরা বেগম। স্ত্রী মারা যাওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সোহেল আহমেদ। এদিকে সোহেলের আত্মহত্যার খবর পেয়ে তাদের বাড়িতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদসদস্য অনোয়ারুল আজিম আনার। এ সময় তিনি পরিবারের খোঁজ খবর নেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

নিহত সোহেলের বাবা সাইফুল ইসলাম বলেন, আমার বউমা মারা যাওয়ার পর থেকে ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়েছিল। খাওয়া দাওয়া অনিয়মিত করায় অসুস্থ হয়ে পড়ে। প্রায়ই অস্বাভাবিক আচরণ করতো। সোহেল রাজমিস্ত্রীর কাজ করতো। শুক্রবার সকালে কাজে যাবে বলে পাশের বাড়ির একজন ডাকতে আসে। এ সময় তার ঘরে গিয়ে দেখে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

মহারাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার এরশাদ আলী বলেন, খবর পেয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলাম। অবুঝ শিশুটিকে দেখলে খুব মায়া হয়। কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই। এখন জনপ্রতিনিধি হিসেবে মরদেহ দাফন-কাফনের যাবতীয় ব্যবস্থা করেছি। তিনি আরও জানান, শিশু মাসুম এখনও বাবা-মাকে চিনতে শেখেনি। তার আগেই তারা পৃথিবী ছেড়ে চলে গেল। মাসুম বড় হয়ে হয়তো অন্য কারোর মধ্যে বাবা-মায়ের ভালোবাসা খুঁজে ফিরবে।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আণোয়ারুল আজিম আনার বলেন, এতিম শিশুটিকে দেখে খুব কষ্ট হচ্ছে। আমি পরিবারের সঙ্গে কথা বলেছি। অবুঝ শিশুটিকে এখন দাদা-দাদি ও নানি যৌথভাবে মানুষ করবে। শিশুটি ও তার পরিবারের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার করবো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনাকালে রিটেন মওকুফ ক‌রে ভাইবার মাধ্যমে আইনজীবী সনদ প্রদানের দাবিতে রংপুরে মানববন্ধন

ডোমারে কিশোর হ’ত্যার ৩ সপ্তাহেও গ্রে’ফতার হয়নি হ’ত্যাকারী

ডোমারে কিশোর হ’ত্যার ৩ সপ্তাহেও গ্রে’ফতার হয়নি হ’ত্যাকারী

নাসিরনগরে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম

দাউদকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

ফেন্সিডিল পাচারের সময় রংপুরের চিকিৎসকসহ লালমনিরহাটে আটক ২

পরিবেশ সংরক্ষণে চট্টগ্রাম বিভাগে চতুর্থবারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেন দাউদকান্দির মতিন সৈকত

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে ৪০ জন আহত

হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক ‘নিহত’

কেএমপি’র অভিযানে বিপুল পরিমাণ মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে বিপুল পরিমাণ মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার