crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২১, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ
হোমনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

 

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সদরে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ‘৮ শ’ কোটির পৃথিবী সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যত গড়ি’- এ প্রতিপাদ্যের আলোকে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদসদস্য সেলিমা আহমাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার, উপজেরা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হারুন-আল রশীদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শাহজালাল প্রমুখ। পরে কাজের স্বীকৃতি স্বরূপ পরিবার কল্যাণ সহায়িকা তাছলিমা আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক আমিনুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শক জাকিয়া সুলতানা ও সেকমো মো. রফিকুল ইসলামকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে মাথায় কাঁঠাল পড়ে এক জনের মৃত্যু

হাওরে নৌ-ডা*কাত চক্রের তিন সদস্য আটক, উদ্ধার দেশীয় অ*স্ত্র ও মোবাইল

ডোমারে মাদক সম্রাট মিজানুর রহমানের লাশ উদ্ধার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

মাইকে আযান দিতে বারণ করেছি বলে অপপ্রচার চালানো হয় : তিতপল্লা ইউপি চেয়ারম্যান

পুনাক সভানেত্রীর পক্ষ থেকে বাংলাদেশে বসবাসরত অস্ট্রেলিয়ান নাগরিক কে আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান

রংপুরে ৬ দফা দাবিতে ভূমিহীনদের মিছিল ও সমাবেশ

রংপুরে ৬ দফা দাবিতে ভূমিহীনদের মিছিল ও সমাবেশ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

গাইবান্ধার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন একেএম মেহেদি হাসান ও ইমরান কবির রুবেল ।

গাইবান্ধার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন একেএম মেহেদি হাসান ও ইমরান কবির রুবেল ।