crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাঁওতাল পল্লীর জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৯, ২০১৯ ১:৪৬ অপরাহ্ণ

মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর:

রংপুর নগরীর সাতমাথা রেলগেট সংলগ্ন সাঁওতাল পল্লীর সরকারি লীজকৃত খাসজমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে গতকাল ১৮ নভেম্বর সোমবার  সকাল ১১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) বরাবর স্মারকলিপি পেশ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগ,সাঁওতাল পল্লীর বাসিন্দা জ্ঞানরাম রায়,স্বপন,জ্যোতিশ,পূর্ণিমা,রংপুর পদাতিকের সাংগঠনিক সম্পাদক নাসির    সুমন,সমাজকর্মী বিদ্যুৎ দেবনাথ, স্বপন রায় প্রমুখ।স্মারকলিপিতে উল্লেখ করা হয়-রংপুর নগরের সাতমাথা রেলগেট সংলগ্ন সরকারি ৪৪ শতক খাসজমি জেলা প্রশাসকের নিকট থেকে লীজ গ্রহণ করে সাঁওতাল আদিবাসীরা বসবাস করে আসছে। সাঁওতাল আদিবাসীদের লীজকৃত প্রায় ১৫ শতক জমি স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু কালাম মিয়া জোরপূর্বক দখল করে নার্সারি তৈরি করেছে। সাঁওতাল আদিবাসীরা তাদের জমি উদ্ধারের জন্য যতবারই চেষ্টা করেছে অবৈধ দখলকার কালাম মিয়া ততবারই তার গুন্ডাবাহিনী দিয়ে বাঁধা দিয়েছে। সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার হুমকি-ধামকি দিয়ে সে অন্যায়ভাবে ওই সম্পত্তি ভোগদখল করে আসছে। নিরীহ ও অসহায় আদিবাসীদের ওপর উক্ত ভূমিদস্যু দীর্ঘদিন থেকে জুলুম-নির্যাতন করে আসছে। পুলিশ প্রশাসন,মেয়র,স্থানীয় কাউন্সিলর কারো কাছে গিয়ে কোন প্রতিকার পায়নি তারা। যে কোন সময় এই জমিকে কেন্দ্র করে সেখানে রক্তপাত-হানাহানির ঘটনা ঘটতে পারে। এই জমিটুকুই সাঁওতাল আদিবাসীদের সম্বল। এখান থেকে ওই ভূমিদস্যুর অত্যাচারে উচ্ছেদ হলে তাদের পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না তাদের।স্মারকলিপিতে অবিলম্বে সাঁওতাল পল্লীর জমি অবৈধ দখলমুক্ত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনায় ‘চুরি’ হয়ে যাওয়া ১৪ লাখ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৪

ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশ কংগ্রেসের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

ঝিনাইদহ রামচন্দ্রপুর গ্রামে খেঁজুরপাতার ঘরে বসবাস করেও সরকারি ঘর পেলনা সালেহা বিবি !

নাসিরনগরে কর্মহীন ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি

কমানো হলো এলপি গ্যাসের দাম

মেঘনায় চু’রির অভিযোগে গাছে ঝু’লিয়ে যুবককে নি’র্যাতন করলেন ইউপি সদস্য আলম

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ এসআই দাউদকান্দি মডেল থানার আনোয়ার হোসেন

কেএমপি‘র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

মহেশপুরে পেট্টোল পাম্পের ম্যানেজারকে ৬ মাসের কারাদন্ড ও ৬০ হাজার টাকা জরিমানা