crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সমাবেশের জন্য মাঠের বিকল্প মাঠ হতে পারে, রাস্তা হতে পারে নাঃ তথ্যমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৫, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
সমাবেশের জন্য মাঠের বিকল্প মাঠ হতে পারে, রাস্তা হতে পারে নাঃ তথ্যমন্ত্রী

ক্রাইম পেট্রোল ডেস্ক>>

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সমাবেশের জন্য মাঠের বিকল্প মাঠ হতে পারে, রাস্তা হতে পারে না। কিন্তু বিএনপি সবসময় ব্যস্ত রাস্তার কথা বলছে। এটি দু’রভিসন্ধিমূলক।’

বিএনপির গণগ্রেফতারের অভিযোগ খণ্ডন করে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রে’ফতার করা হচ্ছে না। তবে যারা আ’গুনসন্ত্রাসের জন্য অর্থ দিয়েছিল, হুকুম দিয়েছিল তাদেরকে এখনো গ্রে’ফতার করা হয়নি, মানুষ মনে করছে যে তাদেরকেও গ্রে’ফতার করা দরকার।’

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশস্থল নিয়ে বিকল্প প্রস্তাব প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘জনসভা তো হয় ময়দানে, ব্যস্ত রাস্তায় হয় না। গাড়ি-ঘোড়া বন্ধ করে, মানুষকে আ’তংকের মধ্যে ফেলে জনসভা করা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ না। বাংলাদেশের ইতিহাসে সবসময় বড় জনসভা যে সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে, সেটি তাদের পছন্দ না। তাদের শুধু রাস্তা পছন্দ। কারণ সেখানে গাড়ি-ঘোড়া ভাং’চুর করা যাবে এবং ২০১৩-১৪-১৫ সালের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে আ’গুন দেয়া যাবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের
জনসভায় ভোগান্তি হলেই তো পত্রিকা লেখে যে, জনসভায় মানুষ হয়েছে তবে ভোগান্তি হয়েছে। জনসভা অবশ্যই ময়দানে হয়। গতকাল যেমন আমরা চট্টগ্রামে জনসভা করেছি লাখ লাখ মানুষের সমাবেশ হয়েছে। পাঁচ বর্গকিলোমিটার এলাকা পুরোটা ছিল মানুষে সয়লাব। বিএনপির সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প হতে পারে পূর্বাচল বাণিজ্য মেলার মাঠ বা টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ কিম্বা বুড়িগঙ্গার তীরেও মাঠ আছে, সেখানেও হতে পারে।’

বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের অভিযোগের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার পয়লা ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস, ইংরেজি নববর্ষ -এগুলো নিয়ে প্রতি বছরই বিশেষ অভিযান পরিচালনা করে। এগুলো নতুন কিছু নয়, রাজনৈতিক উদ্দেশ্যেও নয়। সারাদেশে রাজনীতির নামে যারা ২০১৩-১৪-১৫ সালে আ’গুনসন্ত্রাস চালিয়েছিল, মানুষ হ’ত্যার মহোৎসব করেছিল, তারা তো বিএনপির নেতাকর্মী। তাদের কাউকে যদি গ্রেফতার করা হয়, সেটি আইনগত বিষয়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে র‌্যাব-৬’র জালে ৪৪০বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ভালুকায় কারখানার ভিতরে ট্রাকের ধা’ক্কায় শ্রমিক নি’হত

ভালুকায় কারখানার ভিতরে ট্রাকের ধা’ক্কায় শ্রমিক নি’হত

নীলফামারীতে নারীর ক্ষমতায়ন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে পরীক্ষার ফলাফল ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঝিনাইদহের কুমার নদে চায়না জাল দিয়ে মাছ শিকার, মাছশূন্য হয়ে পড়ছে কুমার নদ!

পুলিশে থেকে কোনোভাবেই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা যাবে না : আইজিপি

জামালপুরে দেশব্যাপী ৪৮ ঘন্টা অ’বরোধের প্রথম দিনের কর্মসূচি পালন

নীলফামারীতে বজ্রপাতে যুবক নিহত

তিতাসকে স’ন্ত্রাস ও মা’দকমুক্ত ও মডেল উপজেলায় রুপান্তর করা হবে : ড.খন্দকার মারুফ হোসেন

রংপুরে চাকুরির মেলায় ১ হাজার যুবককে চাকুরি দিল স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস