crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ার ঝলমলিয়া হাটে জেলি মিশিয়ে চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২০, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া হাটে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ঝলমলিয়া হাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

জরিমানার শিকার ব্যবসায়ীর নাম মো. আরিফুল ইসলাম। তিনি ঝলমলিয়া এলাকার মৃত জলিল মণ্ডলের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, চিংড়ি মাছ সতেজ ও আকারে বড় দেখানোর উদ্দেশ্যে তাতে জেলি ব্যবহার করে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। পরে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, ‘ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হতে হবে।’

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তিতাসে প্রবাসী দম্পতির টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের জেরধরে সংঘর্ষ, লুটপাট, নারীসহ আহত ৩

পঞ্চগড়ে মাদক ও বাল্যবিবাহমুক্ত জেলা গঠনের নিমিত্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত

নাসিরনগরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

তিতাসে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

নেত্রকোনাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার নেলী

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ভর্তি ৯২৮

জলঢাকার মিল ম্যানেজার হত্যা: হত্যাকারী রুবেল গাজীপুরে গ্রেফতার

নেএকোনার কলমাকান্দায় মুজিববর্ষ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

ঝিনাইদহে করোনা ভাইরাস মোকাবেলায় গরীব ও দুস্থ মানুষের মাঝে বিএনপির ত্রাণসামগ্রী বিতরণ

ডোমারে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন