crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৫০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে বিবাহ বিচ্ছেদে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মকর্তার আ*ত্মহত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৩, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ছানোয়ার হোসেন নামে এক এলজিইডি কর্মকর্তা আ*ত্মহত্যা করেছেন।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছানোয়ার হোসেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার আব্দুল হামিদের ছেলে। তিনি সৈয়দপুর পৌরসভার নয়াটোলা জমিলা লেন এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বন্যা প্রকল্পের কার্য-সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

এলাকাবসী সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫০ মিনিটের সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী ৩৭ নম্বর ময়মনসিংহ আপ ট্রেনটি যখন সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিলো ঠিক সেই সময় ট্রেনের সামনে ঝাঁপ দেয় ছানোয়ার হোসেন। চলন্ত ট্রেনে তার দেহটি ছি*ন্নভিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী রিয়া আক্তার বলেন, ‘নিহত ব্যক্তি ট্রেন আসার আগেই রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। যখন ট্রেনটি আসে তখন তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এ ঘটনায় স্থানীয়রা ধারণা করছেন, নিহত ব্যক্তি পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার কারণেই সম্ভবত তিনি আ**ত্মহত্যা করেছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ছানোয়ার হোসেন উপজেলা বন্যা প্রকল্পের কার্য-সহকারী ছিলেন। তিনি দুবছর ধরে এখানে কর্মরত আছেন। আজ সকালে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আ*ত্মহত্যা করেছেন। বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। তার পরিবারকে অবগত করা হয়েছে।’

এছাড়াও নিহতের সহকর্মীরা জানান, স্ত্রীর সঙ্গে সানোয়ার হায়দারের দাম্পত্য কলহ চলছিল। সপ্তাহখানেক আগে তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

সরিষাবাড়ি রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আশীষ চন্দ্র দে বলেন, ‘রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইগাতীতে দুই সন্তানের জনকের লালসার শিকার কিশোরী, ৬ মাসের অন্তঃসত্ত্বা!

ন্যূনতম জাতীয় মজুরী ২০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অধিকার আন্দোলনের বিক্ষোভ-সমাবেশ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০

চকরিয়ায় ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা ও থানা প্রশাসনের মতবিনিময়

জামালপুরে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পুলিশের জনসচেতনেতামূলক কার্যক্রম

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে জীবিকার তাগিদে ঢিলেঢালা লকডাউন মেনে চলছে মানুষ

পাবনা সুজানগরে গুড়ের বাজারেও সিণ্ডিকেট, বিপাকে সাধারণ মানুষ!

ঝিনাইদহ শহরে র‌্যাব-৬’র পক্ষ থেকে মাস্ক বিতরণ

কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু