crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জাজিরায় নদীভাঙনে ২ শতাধিক পরিবার গৃহহীন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩, ২০২০ ৯:৩৩ অপরাহ্ণ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ পদ্মা সেতুর নিচে ৩৩ ও ৩৪নং পিলারের মাঝে সেতু থেকে মাত্র ৪০০ মিটার দূরে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবার পাইনপাড়া এলাকায় তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে তীব্র ভাঙনে দুই শতাধিক পরিবার গৃহহীন হয়েছে।

পাইনপাড়া গ্রামের ওহাব মাঝি, রোকন মাঝি, ইমান মাঝি, মোবারক ফকিরসহ ভাঙনকবলিতরা জানান, পদ্মা সেতুর নিচে বাঁধের কারণে এর পূর্বপাশে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এতে পূর্ব নাওডোবার পাইনপাড়া, আহম্মদ মাঝিরকান্দি, মোল্লাকান্দি, ওসিমউদ্দিন মাদবরকান্দিতে পদ্মা নদীর ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে দুই শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। তারা পদ্মার মাঝের চরে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া গ্রামের ওহাব মাঝি বলেন, গত এক সপ্তাহে এলাকার প্রায় দুই শতাধিক পরিবার নদীভাঙনের কারণে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। কে কোথায় চলে গেছে তাও আমরা জানি না।এভাবে ভাঙন অব্যাহত থাকলে আমাদের নিঃস্ব অবস্থায় চলে যেতে হবে।

এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলী আহসান হাবিব বলেন, বিষয়টি সেতু কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে মর্মান্তিক সড়ক দু’র্ঘটনায় নিহত-২

ফাইল ছবি

আমাদের উন্নয়নের ধারা একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছেছে: প্রধানমন্ত্রী

হোমনায় করোনাভীতি উপেক্ষা করে হতদরিদ্রদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউএনও

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মামাতো ফুফাতো দুই বোনের মৃত্যু

হোমনা মুক্ত দিবস পালিত

ডোমারে বন্ধন জেনেটিকস্ লিঃ এর বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে চাচাতো ভাই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকে রেলের উন্নয়নে কাজ করছেন: রেলপথ মন্ত্রী সুজন

ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার পেলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক