crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে ন*কল ৪৯ বস্তা সার জব্দ, বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২২, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে ২ হাজার ৪‘শ ৫০ কেজি অবৈধ নকল সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ নকল সার রাখার দায়ে বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার বিকালে উপজেলা কৃষি কর্মকর্তার প্রসিকিউশন ও নাসিরনগর থানা পুলিশের সহায়তায় উপজেলা সদরের দাতঁমন্ডল গ্রামের সার ও কীটনাশকের দোকানে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার। অভিযানে মেসার্স কাদরিয়া ট্রেডার্স এর দোকান থেকে ৪৯ বস্তা নকল ডিএপি ও টিএসপি সার জব্দ করা হয়। মেসার্স কাদরিয়া ট্রেডার্স এর ডিলার আল-কাউসারকে উপস্থিত না পেয়ে নকল সার মজুত ও বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪১ ধারা লঙ্গণে দোকানের সার ও কীটনাশক বিক্রেতা কানন (৩২) কে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পরে জব্দকৃত নকল ৪৯ বস্তা সার মাটিতে গর্ত করে পানি মিশিয়ে বিনষ্ট করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরান শাকিল,নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস,ইউপি সদস্য আক্কল আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দাঁতমন্ডল গ্রামে একটি দোকানে অবৈধ নকল সার মজুদ করে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সহবতপুর ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে জমাটবাঁধা সার নিয়ে ডিলারেরা বিপাকে

দেশে করোনায় আরও ৫২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭০৭৫

এস আলমের দখলমুক্ত হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

নরসিংদীতে গৃহবধূকে পু’ড়িয়ে হ’ত্যা

নরসিংদীতে গৃহবধূকে পু’ড়িয়ে হ’ত্যা

করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য পুলিশ সদস্যদের ওষুধ দেয়া হবে: আইজিপি

আল ফরিদ “পেশায় সার্জেন্ট, নেশায় অদম্য লেখক”

আল ফরিদ “পেশায় সার্জেন্ট, নেশায় অদম্য লেখক”

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন