crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:০১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না দুই বন্ধুর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না দুই বন্ধুর। পথিমধ্যে অটোভ্যান-মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সং’ঘর্ষে নিহত হতে হলো তাদের। বিনয় চন্দ্র দাস (২২) ও জিতু মিয়া (১৬) গ্যারেজে কাজের সুবাদে তারা বন্ধু। দুজনেই কাজ করতেন ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি হাট বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে। রবিবার সন্ধ্যায় সার্ভিসের জন্য তাদের গ্যারেজে থাকা একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী রাণীগঞ্জ বাজারে যাচ্ছিলেন দুই বন্ধু। সেই যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না তাদের।

রবিবার রাতে উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগি হাট-রাণীগঞ্জ সড়কে চৌড়িয়া নামক স্থানে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সং’ঘর্ষে নি’হত হন এই দুই বন্ধু। নিহত বিনয় চন্দ্র দাস (২২) উপজেলার পালশা ইউনিয়নের পুড়ইল গ্রামের ভিখারি দাসের ছেলে ও জিতু মিয়া (১৬) একই ইউনিয়নের চৌড়িয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব বলেন, ‘সন্ধ্যার পর গুরুতর আ’হত অবস্থায় জিতু নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পাই।’

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় মোটরসাইকেলের দু’জন আরোহী নি’হত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রধান উপদেষ্টার ভূয়সী প্রশংসা করলেন স্পেসএক্স ভাইস প্রেসিডেন্ট

জামালপুরের সেই বিতর্কিত ডিসিকে প্রত্যাহার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীতে নেসকোর পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রমেকে প্রণোদনার দাবিতে নার্সদের বিক্ষোভ, অ ব রু দ্ধ পরিচালক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯

ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কিশোরগঞ্জের করিমগঞ্জে নমুনা শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জের পাররামরামপুরে ১ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক