crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের সেই বিতর্কিত ডিসিকে প্রত্যাহার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’আদাত-উল করীম, জামালপুর :

বর্তমান সরকারের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে ইমরান আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (উপ-সচিব) মো. শফিউর রহমানকে জামালপুরের ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

উল্লেখ্য, সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে মাদারগঞ্জে নবনির্মিত পৌর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় ক্ষমতাসীন সরকারের পক্ষে ভোট চান জামালপুরের নবনিযুক্ত ডিসি ইমরান আহমেদ। তার এ বক্তব্যের ভিডিও ও অডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও এ ঘটনায় ক্রাইম পেট্রোল২৪.কমসহ বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরের নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেওয়ার এক মাস না যেতেই একই এলাকার জেলা প্রশাসকের একই ধরনের বক্তব্যে জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ওই অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক ইমরান আহমেদ তার বক্তব্যে বলেন, ‘আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। আমাদের অনেক কষ্টের অর্জিত এই স্বাধীনতা। আমাদের এই স্বাধীনতার সুফল হলো আজকের যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘যে সরকার এই উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে সেই সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে; এটা হবে আমাদের অঙ্গীকার।’

তিনি উপস্থিত লোকজনকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা এই সরকারের প্রতি অসহযোগিতা করবেন না।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মানবতার সেবায় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

মানিকগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

মানিকগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

জান্নাতে যাওয়ার কতিপয় সহজ ও গুরুত্বপূর্ণ আমল

ডোমারে পৃথক পৃথক ভাবে পালিত হলো আ’লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেশে করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৪৬২

চিলাহাটিতে আপত্তিকর অবস্থায় ক্লিনিকের ম্যানেজার জাহিদ আটক

দুর্গাপুরে বন্যার্তদের মাঝে আওয়ামীলীগের ত্রাণ বিতরণ

দুর্গাপুরে বন্যার্তদের মাঝে আওয়ামীলীগের ত্রাণ বিতরণ

ঢাকায় রাজনৈতিক স’হিংসতায় যুক্তরাষ্ট্রসহ সাত দেশের কূটনৈতিক মিশনের উদ্বেগ

সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার