crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০২০ ১০:২৬ পূর্বাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের পীরগাছায় নিম্ন আয়ের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজারে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে তারা। পরে সেনাবাহিনীর আশ্বাসের প্রেক্ষিতে মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা বলেন, লকডাউনের কারণে তারা কাজে যেতে পারছে না। অথচ তাদের ঘরে খাবার ফুরিয়ে গেছে। সরকারি কোনো খাদ্য সহায়তাও তারা পাচ্ছে না। স্থানীয় প্রশাসনসহ ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের জানিয়েও ত্রাণ মিলছে না। ত্রাণ না পেয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটছে। এই অবস্থায় তাদের রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই।

এদিকে অবরোধ চলাকালে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাবাহিনী দ্রুত তাদের তালিকা করে ত্রাণ বিতরণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়কের পাশে অবস্থান নেয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই ইউনিয়নের হাউদারপাড় এলাকায় সরকারি ত্রাণ না পেয়ে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। অপরদিকে, ওই সড়কে রংপুর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের জোড়ইন্দ্রা নামকস্থানে একই সময়ে ত্রাণের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী।

স্থানীয় পারুল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, পর্যাপ্ত ত্রাণ না আসায় সকলকে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বরাদ্দ পেলে পর্যাক্রমে তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন প্রধান এর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৭ আসামি আ’টক

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৭ আসামি আ’টক

হোমনায় বীরের কণ্ঠে বীর কাহিনী ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

চকরিয়ায় ডাকাতের গুলিতে ডাকাত নিহত, ১ টি বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার

নীলফামারীতে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন

কালকিনিতে আজহারীর মাহফিল, নিরাপত্তায় মোতায়েন হবে ৩ শতাধিক পুলিশ

স্বামী শাশুড়ির অত্যাচারে কন্যা সন্তান নিয়ে দিশেহারা গৃহবধূ, কোথায় যাবে গৃহবধূ সাবিনা ?

হোমনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হোমনায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে ইউএনও’র মতবিনিময়

ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীকে কু’পিয়ে হ’ত্যা, স্বামী গ্রে’ফতার

ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীকে কু’পিয়ে হ’ত্যা, স্বামী গ্রে’ফতার

রংপুরে শেখ মুজিবের ১০১তম জন্মবার্ষিকীতে শতাধিক শিশুর কন্ঠে সম্মিলিত জাতীয় সংগীত