crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনায় সারা দেশে আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৩৫

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩০, ২০২০ ৮:২৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ করোনাভাইরাসে সারা দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমে ২২ জনে দাঁড়িয়েছে। যেখানে গতকাল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৩০ জনের। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৪৭৪ জনে।

গত চব্বিশ ঘণ্টায় করোনা রোগীর শনাক্তের সংখ্যা ১২শ ৩৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ১০ হাজার ৩৮৩ জনে।

বুধবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৪০৮টি। পরীক্ষা হয়েছে ১৫ হাজার ২২৯টি। এ পর্যন্ত দেশে মোট ৩২ লাখ ১৪ হাজার ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছেন। এর মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লক্ষ্মীপুরে তেলের ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলা, আহত ৫, লুটপাটের অভিযোগ

জামালপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্র্যাকের মানবিক সহায়তা প্রদান

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে ৪০ জন আহত

পুঠিয়ায় রাজশাহী জেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

মৌলভীবাজারে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আলোচনাসভা

মৌলভীবাজারে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আলোচনাসভা

হোমনায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সাগর-রুনির সন্তানের হাতে পূর্বাচল প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

পুলিশের চার অতিরিক্ত ডিআইজিসহ ২০ কর্মকর্তার বদলি

জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ ও স্বামীকে হত্যার অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ডোমারে আ’লীগের প্রবীণ নেতা আবুল হোসেনের মানবেতর জীবন যাপন