crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে কৃষক রতন হত্যার মূল আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৩, ২০১৯ ৫:০১ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে কৃষক রতন হত্যার মূল আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে এ কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, রুনি মাস্টার, তৈয়ব আলী, জাহিদ হোসেন, নিহতের পিতা-রায়হান মন্ডল, মাতা সোনাবান খাতুন, ভাই রিপন আলীসহ অনেকে। এ সময় বক্তারা বলেন,কৃষক রতন হত্যার মূল আসামী জাহাঙ্গীর এলাকায় প্রভাবশালী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করছে না। উল্টো আসামীরা বাদি পক্ষকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। বক্তারা দ্রুত হত্যাকারী জাহাঙ্গীরসহ অন্যদের গ্রেফতার করার দাবি জানান। গত ১৬ এপ্রিল সকালে ঝড়ে গাছের ডাল পড়াকে কেন্দ্র করে উপজেলার বসন্তপুর গ্রামে কৃষক রতনকে কুপিয়ে হত্যা করে প্রধান অভিযুক্ত জাহাঙ্গীরসহ কয়েকজন। এ ঘটনায় পরদিন নিহতের পিতা বাদি হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তৃতীয়বারের মত ঝিনাইদহের শৈলকুপা পৌর মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী আশরাফুল আজম

ডোমারে ছিনতাইকারী আটক

আওয়ামী লীগের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে দেশবাসীকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

পরিবর্তন আনতে চাইলে পদ্ধতি বদলাতে হবে: প্রধান উপদেষ্টা

ঝিনাইদহে সমুদ্র পথে মানব পাচারের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে মামলা দায়েরের প্রতিবাদে দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ

পঞ্চগড়ে মামলা দায়েরের প্রতিবাদে দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ

ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে ‘মার্চ ফর ইউনূস’

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক ও নগদ অর্থসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

ভূ*মিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা