crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:১৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘুস নেওয়ার পরিণতি ওসি থেকে এসআই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৫, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জয়পুরহাটের আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে থাকা মাসুদ রানাকে পদাবনতি করা হয়েছে। দুর্নীতির (ঘুসগ্রহণ) অভিযোগে বিভাগীয় মামলায় শাস্তি হিসেবে তাকে পদাবনতি দিয়ে ওসি থেকে এসআই করা হয়েছে।

জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ‘অনেক আগের একটি বিভাগীয় মামলা ছিল। সেটার শাস্তি হয়েছে। আর কিছু নয়।’

আক্কেলপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, পরিদর্শক মাসুদ রানাকে গত প্রায় দুই মাস আগে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আক্কেলপুর থানায় পদায়ন করা হয়। মঙ্গলবার (২৪ জুন) তাকে থানার ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর ওই থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুল ইসলাম ওসির দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর ডিবিতে কর্মরত ছিলেন। রংপুরের পীরগঞ্জ থানার একটি হ*ত্যা মামলায় তার বিরুদ্ধে ঘুসগ্রহণ, ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে আগামী তিন বছরের জন্য পদাবনতি দিয়ে এসআই করে দেন। জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত পত্র আসার পর মাসুদ রানাকে আক্কেলপুর থানার ওসির পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় কিশোরী ধর্ষণের প্রধান আসামী ইউনুস লোহাগাড়া থেকে গ্রেফতার

সুনামগঞ্জে জাতীয় যুব দিবস-২০১৯ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় চিংড়ি জোনে মৎস্য চাষিকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের সরকারি গাছ কেটে জ্বালানী বানাচ্ছে কর্মকর্তারা

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

হোমনায় প্রাথমিকে ট্যালেণ্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রংপুরে ‘আল্লাহর দল’ এর ১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩

শ্যামগঞ্জ বাজারে অ’গ্নিকাণ্ডে ২ দোকান ভ’স্মীভূত

হোমনা-মেঘনায় গণসংযোগে এগিয়ে খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জি. মতিন

নাসিরনগরে এক ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বয়স্ক পুরুষ-মহিলাদের মাঝে ঈদ উপহার বিতরণ

নাসিরনগরে এক ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বয়স্ক পুরুষ-মহিলাদের মাঝে ঈদ উপহার বিতরণ